কথিত রয়েছে যে ধনতেরসে মূল্যবান কিছু নতুন জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়।

ধনতেরসের দিন পুজো পান দেবী লক্ষ্মী এবং কুবের।
শেষ আপডেট: 18 October 2025 10:12
দ্য ওয়াল ব্যুরো: শনিবার, ১৮ অক্টোবর বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হচ্ছে ত্রয়োদশী তিথি। এটি চলবে রবিবার, ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিট পর্যন্ত। ধনতেরসের দিন পুজো পান দেবী লক্ষ্মী এবং কুবের। এ ছাড়া পুজো করা হয় ধন্বন্তরীরও। কথিত রয়েছে যে ধনতেরসে মূল্যবান কিছু নতুন জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ১২৫১০ টাকা, যা গত দিনের থেকে ৩০০ টাকা বেড়েছে। এদিন খুচরো পাকা সোনার (২৪ ক্যারেট) ১ গ্রামের দাম ১৩১৬০ টাকা হয়েছে। অর্থাৎ ১০ গ্রামের দাম ১৩১৬০০ টাকা। হলমার্ক গয়না সোনার দাম (২২ ক্যারেট) ১ গ্রাম ১২৫১০ অর্থাৎ প্রতিগ্রামে একদিনে ৩০০ টাকা বেড়েছে। ১০ গ্রামের দাম ১২৫১০০। অর্থাৎ ৩০০০ টাকা বেড়েছে। অন্যদিকে, রুপোর খুচরো দাম ১০০ গ্রাম ১৭৩৭০ অর্থাৎ অর্থাৎ শুক্রবারে তুলনায় ১৯৫ টাকা কমেছে। ১ কেজির দাম ১৭৩৭০০ টাকা। অর্থাৎ একদিনে ১৯৫০ টাকা কমেছে। রুপোর বাট ১০০ গ্রামের দাম ১৭৩৬০ টাকা, এক কেজি রুপোর বাটের দাম ১৭৩৬০০ টাকা হয়েছে। এগুলির প্রত্যেকটির সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস।
দীপাবলি বা আলোর উৎসব শুরু হয় ধনতেরাসের মাধ্যমে, যা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। ২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকবে, যার কারণে ধনতেরাস উদযাপনের তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হয়। তবে পঞ্জিকা অনুসারে, ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার ধনতেরাস পালিত হবে।
ত্রয়োদশী তিথি শুরু: ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার, দুপুর ১২টা ১৮ মিনিট থেকে।
ত্রয়োদশী তিথি সমাপ্ত: ১৯ অক্টোবর, ২০২৫, রবিবার, দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত।
ধনতেরাস উদযাপনের প্রধান দিন: ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার।
পুজোর শুভ মুহূর্ত (প্রদোষ কাল)
ধনতেরাসের পুজো প্রদোষ কাল-এ করাই সবচেয়ে শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। এই সময়টি প্রদোষ এবং বৃষভ (স্থির) লগ্ন দ্বারা নির্ধারিত হয়।
ধনতেরাস পুজো মুহূর্ত (সাধারণ): ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।
কেনাকাটার শুভক্ষণ
ধনতেরাসে সোনা, রূপা, নতুন বাসনপত্র, বা অন্যান্য মূল্যবান ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা ঘরে সারা বছর ধরে সমৃদ্ধি নিয়ে আসে।
১৮ অক্টোবর, শনিবার: আপনি পুরো দিন জুড়েই কেনাকাটা করতে পারেন, তবে বৃষভ কাল এবং লাভ যোগে কেনাকাটা সবচেয়ে শুভ।