
শেষ আপডেট: 13 October 2023 16:30
দ্য ওয়াল ব্যুরো: পুজো মিটলেই শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। ইদানীং কালে তারকাদের ঝাঁ চকচকে বিয়ে দেখে অনেকেরই মনে মনে ইচ্ছা থাকে রাজকীয় গয়না পরে বিয়ের পিঁড়িতে বসার। আসন্ন বিয়ের মরসুমের কথা মাথায় রেখেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-ডিসিগনিয়া নিয়ে এল রাজওয়াড়া ফেস্টিভ এডিট কালেকশন।
প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গয়নার কালেকশন মুগ্ধ করেছে ক্রেতাদের। সেই ধারা বজায় থাকবে নতুন কালেকশনের ক্ষেত্রেও। সেনকো গোল্ড আ্যান্ড ডায়মন্ডস তাঁদের ডিসিগনিয়া স্টোরগুলিতে নিয়ে এসেছে নবতম গয়নার সম্ভার রাজওয়াড়া ফেস্টিভ এডিট কালেকশন। রাজওয়াড়া ২০২৩ ফেস্টিভ এডিট কালেকশনে রয়েছে গোল্ড, ডায়মন্ড, পোলকি, কুন্দন এবং অ্যান্টিক জুয়েলারির বিপুল সম্ভার। প্রতিটি গয়নাতে শৈল্পিক মহিমার সাথে রাজকীয় কমনীয়তার মিশ্রণ ফুটিয়ে তোলা হয়েছে। এই গয়নার সূক্ষ ডিজাইনগুলি কলকাতার কারিগরদের দিয়ে তৈরি করা হয়েছে।
রাজওয়াড়া ২০২৩ ফেস্টিভ এডিট কালেকশনটি আঞ্চলিক ও সাংস্কৃতিক প্রয়োজনীয়তা মাথায় রেখে তৈরি করা হয়েছে। হীরে এবং মূল্যবান পাথরে তৈরি ঐতিহ্যবাহী মীনাকারি, জাদাউ, ফিলিগ্রি এবং নাকাশির কাজ মিলবে এই কালেকশনের গয়নাগুলিতে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই কালেকশনের মুখ হিসেবে কর্তৃপক্ষ বেছে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।
নতুন কালেকশনের পাশাপাশি আসন্ন উৎসবের মরসুম উপলক্ষে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস হীরের গয়নার মজুরিতে ৫০% পর্যন্ত এবং হীরের মূল্যের উপর ১২.৫% পর্যন্ত ছাড় দিচ্ছে, এছাড়াও রয়েছে সোনার গয়নার মজুরিতে ২৫% পর্যন্ত ছাড় এবং পুরানো সোনার উপর 0% ডিডাকশন পাওয়া যাবে। ধনতেরসের জন্য রয়েছে বিশেষ অগ্রিম বুকিং স্কিম - ফ্লেক্সি গোল্ড স্পেশাল।