
শেষ আপডেট: 9 September 2022 12:15
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ঠিক মুখেই কেনাকাটার তোড়জোড় যখন তুঙ্গে তখন কৃষ্ণনগর কোতোয়ালি পুলিশ স্টেশনের উল্টোদিকে প্রথমা হাইটসের সেকেন্ড ফ্লোরে খুলে গেল প্রিয় গোপাল বিষয়ীর (Priya Gopal Bishoyi) নতুন শোরুম।
কলকাতার ঐতিহ্যবাহী শাড়ি প্রতিষ্ঠান প্রিয় গোপাল বিষয়ী। কলকাতার বড়বাজারে এদের সবথেকে পুরনো দু'টো শোরুম রয়েছে। এছাড়াও গড়িয়াহাটে একটা এবং কাঁচরাপাড়ায় একটা শোরুম আছে। সম্প্রতি প্রিয় গোপাল বিষয়ীর পঞ্চম শোরুম খুলল কৃষ্ণনগরে (Krishna Nagar)। শোরুমের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সেখানে উপচে পড়ল ভিড়।

জমজমাট বিকিকিনির মাঝেই কথা হল প্রিয় গোপাল বিষয়ীর অন্যতম ডিরেক্টর সৌম্যজিৎ লাহার সঙ্গে। সৌম্যজিৎবাবু জানালেন, 'পশ্চিমবঙ্গের অনেক জেলা থেকেই ট্রেনে বাসে ট্রাভেল করে মানুষজন আসেন প্রিয় গোপাল বিষয়ীতে কেনাকাটা করতে। কৃষ্ণনগর ও তার আশপাশের লোকজনও যেতেন কলকাতার শোরুমে। এখন কৃষ্ণনগরেই চলে এল প্রিয় গোপাল বিষয়ী। শুধু কৃষ্ণনগর নয়, নবদ্বীপ, রানাঘাট, শান্তিপুর, ফুলিয়া ও আশপাশের জেলার মানুষ সহজেই প্রিয় গোপাল বিষয়ীর এই শোরুমে এসে কেনাকাটা করতে পারবেন।'

প্রিয় গোপাল বিষয়ীর কৃষ্ণনগর স্টোরের কর্ণধার তন্ময় ধর মানুষের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখে খুব খুশি।বললেন, 'একশো ষাট বছরের ঐতিহ্যবাহী শাড়ি প্রতিষ্ঠানকে কৃষ্ণনগরে আনতে পেরে আমরা গর্বিত। কৃষ্ণনগরে শাড়ির কোনও নামী ব্র্যান্ড এত দিন ছিল না।তাই পুজো বলুন বা বিয়ের কেনাকাটাই বলুন, কলকাতায় যেতেই হত সবাইকে। এখন এখানেই এসে গেছে প্রিয় গোপাল বিষয়ী। প্রথমদিনের ভিড় দেখেই বুঝতে পারছি মানুষ খুব খুশি হয়েছেন। বিশাল স্টোরে ঘুরে ফিরে মনের মতো শাড়ি খুঁজে নিচ্ছেন।'

ভারতের সব রাজ্যের সব ধরনের শাড়ির প্রচুর স্টক রয়েছে প্রিয় গোপাল বিষয়ীর কৃষ্ণনগর স্টোরে। রয়েছে বাংলার তাঁত, হ্যান্ডলুম, ঢাকাইও। স্টাইলিশ লেহেঙ্গা, ছেলেদের শেরওয়ানি ও ধুতি পাঞ্জাবির ভাল কালেকশন পাবেন। পুজোর জন্য নতুন সম্ভার ইতিমধ্যেই এসেছে স্টোরে।

ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি, হায়াৎ রিজেন্সিতে দেখা গেল তার ঝলক