Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সাধারণ টি-শার্টের সঙ্গে হিরের দুল, মুক্তোর হার! বলিউডের 'বাজিরাও'কে 'হাস্যকর' মনে করছেন অনেকে

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাজিরাও' রণবীর সিংয়ের ফ্যাশন সেন্স নিয়ে বহু চর্চা হয়।‌ অভিনয়ের পাশাপাশি নতুন ফ্যাশনের কারণে বারবার তিনি খবরের শিরোনামে এসেছেন। আসলে ছেলেদের পোশাকের তথাকথিত ভাবধারাকে ভেঙে, একের পর এক নতুন ট্রেন্ড সেট করেছেন তি

সাধারণ টি-শার্টের সঙ্গে হিরের দুল, মুক্তোর হার! বলিউডের 'বাজিরাও'কে 'হাস্যকর' মনে করছেন অনেকে

শেষ আপডেট: 5 December 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাজিরাও' রণবীর সিংয়ের ফ্যাশন সেন্স নিয়ে বহু চর্চা হয়।‌ অভিনয়ের পাশাপাশি নতুন ফ্যাশনের কারণে বারবার তিনি খবরের শিরোনামে এসেছেন। আসলে ছেলেদের পোশাকের তথাকথিত ভাবধারাকে ভেঙে, একের পর এক নতুন ট্রেন্ড সেট করেছেন তিনি। কেউ মুগ্ধ হয়েছেন, তো কারোর হাস্যকর মনে হয়েছে। কিন্তু রণবীর নিজের মতোই চলেছেন। কারোর কথা না শুনে, নতুন ফ্যাশনে চমকে দিতে পিছপা হননি। ছেলেদের কি সাজতে ইচ্ছে করে না? শুধুমাত্র রাজারাই গয়না পরতে পারবেন, এমন তো কোথাও লেখা নেই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন রণবীর। তাতে দেখা যাচ্ছে, তিনি পরে আছেন সাদা রঙের সাধারণ টি-শার্ট, মাথায় টুপি, চোখে বড় সানগ্লাস। সঙ্গে কানে হিরের দুল, গলায় মুক্তোর মালা! প্রতিদিনের সাধারণ পোশাকের সঙ্গে গয়না আর এমন সাজ, অনেকেরই 'হাস্যকর' মনে হয়েছে। যে যাই মন্তব্য করুন, সবার চোখ কিন্তু আটকে গেছে রণবীরের মুক্তোর মালায়। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ দামী মুক্তো দিয়েই হারটি বানানো হয়েছে। তাই বন্ধু ও অভিনেতা অর্জুন কাপুর লিখেছেন, "ভাই, তুই হিরে না। তুই হলি আসল মুক্তো"! আবার অনেকেরই মনে হয়েছে এটা স্ত্রী দীপিকা পাড়ুকোনের গয়না না তো! ভাল কি খারাপ, প্রশংসা বা ট্রোলিং, কোনও কিছুকেই পাত্তা দেন না রণবীর। 'হাস্যকর' মন্তব্য এলেও, তিনি নতুন করে আবারও সাজবেন, এবং চমকে দেবেন সকলকে। রণবীর নিত্যনতুন পোশাক, রঙের মেলবন্ধন, জুতো, সব মিলিয়েই ছেলেদের পোশাকে যে নতুন জোয়ার এনে দিয়েছেন তা কেউ অস্বীকার করতে পারবেন না।

```