Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মিসেস কলকাতা প্রিয়াঙ্কা চৌধুরির সাজের মাধুর্যে জমে উঠুক দেওয়ালি পার্টি 

মার্কেটিং প্রফেশনাল হওয়া সত্ত্বেও ফ্যাশনের প্রতি প্রিয়াঙ্কার ভালবাসা অশেষ। ২০১০ সালে মিসেস কলকাতা খেতাব জেতার পর তিনি অংশ নেন গ্লাডরাগস মিসেস ইন্ডিয়া কনটেস্টে ২০১১-তে। সেখানেও ফাইনালে ২০ জনের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা।

মিসেস কলকাতা প্রিয়াঙ্কা চৌধুরির সাজের মাধুর্যে জমে উঠুক দেওয়ালি পার্টি 

শেষ আপডেট: 9 November 2023 20:05

দ্য ওয়াল ব্যুরো: এই আলোর উৎসবে সামিল তো আমরা সবাই। কিন্তু কোন দিন ঠিক কেমন পোশাক পরলে ভাল দেখাবে তা আমরা অনেকেই বুঝতে পারি না। আমাদের পথ দেখাতে স্মার্ট এথচ ঝলমলে গেট আপে হাজির মিসেস কলকাতা ২০১০, প্রিয়াঙ্কা চৌধুরি। প্রিয়াঙ্কা শুধু মিসেস কলকাতাই নন, তিনি প্যানোরামা হাউসের 'ক্লিন্টেক' (হোম কেয়ার ও হাইজিন ব্র্যান্ড) ও ন্যানোফ্লিক্স (ওয়াটারপ্রুফিং  ব্র্যান্ড)-এই দুই বিভাগের মার্কেটিংয়ের কর্ণধার।

• প্রিয়াঙ্কার প্যাশন ফ্যাশন 

মার্কেটিং প্রফেশনাল হওয়া সত্ত্বেও ফ্যাশনের প্রতি প্রিয়াঙ্কার ভালবাসা অশেষ। ২০১০ সালে মিসেস কলকাতা খেতাব জেতার পর তিনি অংশ নেন গ্লাডরাগস মিসেস ইন্ডিয়া কনটেস্টে ২০১১-তে। সেখানেও ফাইনালে ২০ জনের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা। এরপর নামীদামি ডিজাইনারের পোশাকে র‍্যাম্পে হেঁটেছেন প্রিয়াঙ্কা। অগ্নিমিত্রা পল, কোমল সুদ, তেজস গান্ধী, নন্দিতা থিরানি-কার না পোশাক ডিসপ্লে করেছেন তিনি। প্রচুর নামী কোম্পানির ক্যাম্পেন মডেল প্রিয়াঙ্কা। বি সি সেন জুয়েলার্স, এইচ কে দত্ত, শ্রীনিকেতন, প্যানোরামা ইলেকট্রনিক্স -এর মতো নামী কোম্পানির মডেল তিনি। 

• ব্যক্তিত্বময়ী প্রিয়াঙ্কা সবক্ষেত্রেই সেরা 

নাচ গান খেলাধুলো, ফোটোগ্রাফি সব কিছুতেই পারদর্শী প্রিয়াঙ্কা। আর সমাজসেবামূলক কাজও সারা বছর ধরে করে চলেন প্রিয়াঙ্কা। মেয়েদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেক কাজ করছেন। অনুসরণ করার মতো তাঁর ব্যক্তিত্ব।

দেওয়ালির ঠিক আগে অসাধারণ সাজে দ্য ওয়াল -এ ধরা দিলেন ব্যক্তিত্বময়ী লাবণ্যময়ী প্রিয়াঙ্কা। শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজে তিনি সত্যিই অনন্যা।


```