
২০২৫ ল্যাকমি ফ্যাশন উইকে ভারতের ঐতিহ্য
শেষ আপডেট: 4 April 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: ঐতিহ্য ও শিল্পের পাশাপাশি ভারতের ফ্যাশন (fashion) তার আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে চলেছে বহু আগে থেকেই। যুগের তালে তাল মিলিয়ে নানারকম ভাবে তাক লাগিয়ে চলেছে ভারতের ফ্যাশন (Indian Fashion)। মহিলাদের পাশাপাশি পুরুষের পছন্দের তালিকাতেও এসেছে অভিরুচি।
ভারতের ঐতিহ্যকে এভাবেও অন্য মোড়কে বিশ্বের এত বড় মঞ্চে তুলে ধরা যায়, সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকে (Lakme Fashion Week) দেখা গেল তেমন এক দৃষ্টান্ত। ট্র্যাডিশনাল আর আধুনিকতা মিলে সমৃদ্ধ হল ফ্যাশনের মঞ্চ।
View this post on Instagram
ভারতের পোশাকে অভিনবত্ব এনে বহুদিন ধরেই পরীক্ষা করে চলেছেন ডিজাইনাররা। এই বছর ল্যাকমি ফ্যাশন উইকের মঞ্চ মেতে উঠল ভারতের বিভিন্ন প্রদেশের পোশাকের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে। বেনারসি (benarasi) থেকে শুরু করে ভারতের আদি-অকৃত্রিম খাদির (Khadi) পোশাক পরে র্যাম্পে হাঁটলেন মডেলরা। করসেট, প্যান্টসুট, মিনি ড্রেস, ওয়েস্ট কোর্টের সম্ভার চোখে পড়ল সবার।
গুজরাট-রাজস্থানের ঐতিহ্য বাঁধনি প্রিন্টের (Bandhni) পোশাকে এল নতুনত্বের স্পর্শ। কাফতান হোক বা কো-অর্ড সেট, নজর কাড়ল নতুন করে।
View this post on Instagram
উল্লেখ্য, ভারতের পোশাকে, শিল্পে আধুনিকতা এখন বিশ্বব্যাপী বিশাল এক ট্রেন্ডে পরিণত হয়েছে। ডিজাইনার রাহুল মিশ্রার লাস্যময়ী বাঁধনি গাউনে শোস্টপার জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) দিকে নজর ছিলও সবার। ভূমি পেডনেকরও (Bhumi Pednekar) আলো ছড়ালেন অমিত আগরওয়ালের বেনারসি করসেটে।
প্রসঙ্গত ‘জেন-জি’-এর পছন্দের কথা মাথায় রেখে ‘অ্যাথলেজর’ অর্থাৎ, অ্যাথলেটিক ফ্যাশনকে দৈনন্দিন জীবনের পোশাকে এনে গ্ল্যামারে তাক লাগালেন ডিজাইনার নম্রতা জোশিপুরা। একইসঙ্গে পুরুষের ফ্যাশনেও লেয়ারিং এবং নানারকম নরম রঙের আকর্ষণীয় প্যালেটের চমক রইল গোটা শো জুড়ে।
সব মিলিয়ে, ল্যাকমি ফ্যাশন উইকের (Lakme Fashion Week 2025) হাত ধরে ভারতের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ এক ডিজাইনার শোয়ের সাক্ষী থাকল ফ্যাশনজগত।