Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'ইন্ডাস্ট্রির সবাইকেই যেন একইরকম লাগে', বলিউডের ফ্যাশন সেন্স নিয়ে হতাশ পিঙ্ক গার্ল কীর্তি কুলহারি

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের বেশ শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন কীর্তি কুলহারি। তাঁর অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স মন জয় করে নিয়েছে অসংখ্য মানুষের। 'পিংক', 'মিশন মঙ্গল', 'উড়ি' ইত্যাদি বহু সিনেমার জন্য যথেষ্ট পরিচিতি ল

'ইন্ডাস্ট্রির সবাইকেই যেন একইরকম লাগে', বলিউডের ফ্যাশন সেন্স নিয়ে হতাশ পিঙ্ক গার্ল কীর্তি কুলহারি

শেষ আপডেট: 19 November 2020 06:00

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের বেশ শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন কীর্তি কুলহারি। তাঁর অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স মন জয় করে নিয়েছে অসংখ্য মানুষের। 'পিংক', 'মিশন মঙ্গল', 'উড়ি' ইত্যাদি বহু সিনেমার জন্য যথেষ্ট পরিচিতি লাভ করেছেন কীর্তি। শুধু যে সিনেমা দিয়েই মানুষের মন জয় করেছেন, এমনটা নয়! সিনেমার পাশাপাশি তিনি অভিনয় করেছেন বহু ওয়েব সিরিজেও। সেখানেও কীর্তি দেখিয়েছেন নিজের দক্ষতা। তাঁর অভিনীত 'ফোর মোর শটস প্লিজ' মন কেড়েছে ফ্যানেদের। আবার 'গার্ল ড্রামা'র জন্যও তিনি যথেষ্ট প্রশংসা পান। সৌন্দর্য এবং ফ্যাশন আইকন হিসেবে নেটিজেনদের মন জিতে নিয়েছেন কীর্তি। বরাবরই নিজের ফ্যাশনের ওপর বেশ গুরুত্ব দিয়েছেন কীর্তি। পাশাপাশি, ইন্ডাস্ট্রিতে স্টাইল স্টেটমেন্ট যে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। আর এই প্রসঙ্গেই তিনি বলেন, "খুব নির্দিষ্ট ভাবে যদি দেখা যায়, তাহলে দেখবেন ইন্ডাস্ট্রিতে সকলকেই একই রকম মনে হবে। আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকেই একে অপরের মতো মনে হয়। প্রত্যেকেই যেন একই ধরনের পোশাকে, সাজে অভ্যস্ত!" তাই জন্যই বোধহয় কুলহারি নিজের স্টাইল স্টেটমেন্টের ওপরে আলাদা ভাবে নজর দেন এবং সকলের থেকে নিজের ফ্যাশন সেন্সকে আলাদা করে তোলেন। বলাই বাহুল্য, সফলও হন তিনি। তাঁর স্টাইলকে ঘিরে ফ্যানেদের উত্তেজনার পারদ চড়তেই থাকে, সে কথা বলাই যায়! কীর্তি নিজের চুল, স্কিন কেয়ার নিয়ে যথেষ্ট সচেতন। আর বিষয়ে তিনি ঘরোয়া পদ্ধতিতেই বেশি করে বিশ্বাস রেখেছেন। একটি জনপ্রিয় ওয়েব সিরিজের সিজন ৩ তিনি অভিনয় করেছেন। ফলত এই কারণে বর্তমানে হেয়ার কালার বা হেয়ার ট্রিমিং করাতে পারছেন না বলে একরকম হতাশার সুর রয়েছে তাঁর গলাতে। যদিও এর পরেও নতুন কাজ তাঁর কাছে আসার জন্য তিনি যে বেশ খুশি তাও বোঝা যাচ্ছে!

```