Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'মিস ইন্ডিয়া' হওয়ার স্বপ্ন দেখেন? জেনে নিন আবেদন করার শর্ত কী কী

দ্য ওয়াল ব্যুরো: করোনা মহামারীর কারণে লকডাউনের জন্য অনলাইনেই অন্যান্য বহু শোয়ের মত ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০ অনুষ্ঠিত হতে চলেছে। তার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনলাইনেই দরখাস্ত পূরণ করে নিজেকে রেজিস্ট্রার্ড করতে পারেন। মিস ইন্ড

'মিস ইন্ডিয়া' হওয়ার স্বপ্ন দেখেন? জেনে নিন আবেদন করার শর্ত কী কী

শেষ আপডেট: 8 October 2020 12:01

দ্য ওয়াল ব্যুরো: করোনা মহামারীর কারণে লকডাউনের জন্য অনলাইনেই অন্যান্য বহু শোয়ের মত ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০ অনুষ্ঠিত হতে চলেছে। তার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনলাইনেই দরখাস্ত পূরণ করে নিজেকে রেজিস্ট্রার্ড করতে পারেন। মিস ইন্ডিয়া ২০২০-র অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করে সেই ফর্ম ফিলআপ করুন। নিজের নাম, বয়স, জন্মস্থান, ফোন নম্বর, ইমেল এড্রেস দিয়ে প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সঙ্গে আপনার সাম্প্রতিক কিছু ছবি আপলোড করতে হবে। তার পরে সিলেক্ট হয়ে গেলে অফিসিয়াল টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে।

মিস ইন্ডিয়া ২০২০ প্রতিযোগিতায় যোগ দেওয়ার আগে প্রধান শর্তগুলো দেখে নিন

১. বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে।
২. কোনও হিল জুতো ছাড়া উচ্চতা হতে হবে ৫ ফুট ৫ ইঞ্চি বা তার বেশি।
৩. বিবাহিতরা যোগ দিতে পারবেন না। পূর্বে কোন সম্পর্কে জড়িয়ে থাকলে তারাও যুক্ত হতে পারবেন না। শুধুমাত্র সিঙ্গলরাই নিজেকে রেজিস্ট্রার্ড করতে পারবেন।
৪. ভারতীয় নাগরিক হতে হবে। তার যাবতীয় প্রমাণ থাকতে হবে।
৫. প্রতিযোগীদের বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল লিভিং সার্টিফিকেট, পাসপোর্ট দেখাতে হবে।
এর আগে লারা দত্ত, প্রিয়াঙ্কা চোপড়াদের মত অভিনেত্রীরা নিজেদের কেরিয়ার শুরু করেন এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন, তিনি সরাসরি চলে যাবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। আর প্রতিযোগিতায় বাকি যারা অংশগ্রহণ করবেন তারাও পাবেন বেশ কিছু সুযোগ সুবিধা। নানান আ্যডশুট, মডেলিংয়েও তারা বিশেষ সুযোগ পাবেন।

```