Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

পুরুষদের জন্য নতুন পোশাক গুচির, কী বলছেন নেটিজেনেরা?

দ্য ওয়াল ব্যুরো:  সমাজের তথাকথিত ভাবধারাকে ভেঙে ফেলা ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম লক্ষ্য। ফ্যাশনের মাধ্যম সমাজে ইতিবাচক ও শক্তিশালী বার্তা পৌঁছে দেয়াও এর কাজ। নামিদামি ব্র্যান্ডের জামাকাপড় পরতে পছন্দ করেন এমন মানুষের কাছে গুচি নতুন নাম নয়

পুরুষদের জন্য নতুন পোশাক গুচির, কী বলছেন নেটিজেনেরা?

শেষ আপডেট: 6 October 2020 05:48

দ্য ওয়াল ব্যুরো:  সমাজের তথাকথিত ভাবধারাকে ভেঙে ফেলা ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম লক্ষ্য। ফ্যাশনের মাধ্যম সমাজে ইতিবাচক ও শক্তিশালী বার্তা পৌঁছে দেয়াও এর কাজ। নামিদামি ব্র্যান্ডের জামাকাপড় পরতে পছন্দ করেন এমন মানুষের কাছে গুচি নতুন নাম নয়। গুচি ইতালির নামকরা কোম্পানি। তাদের প্রত্যেকটা সৃষ্টিই আধুনিক এবং অভিনব। গতানুগতিক পোশাকের ধারাকে একেবারে পিষে ফেলেছে গুচির নতুন সৃষ্টি। নব্বই দশকের গ্রাঞ্জ ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে পুরুষদের জন্য নতুন পোশাক এনেছে তারা। টার্টন কটনের লম্বা ঝুলের শার্ট। যাতে রয়েছে পিটর প্যান কলার। ঝিনুক দিয়ে তৈরি বোতাম। বুকের কাছে সূক্ষ্ম এমব্রয়ডায়েরি ওয়ার্ক। আর তার সঙ্গে কোমরের কাছে আছে স্যাটিন কাপড়ের তৈরি বো। ২০২০ সালের ফল-উইন্টার ফ্যাশন শো'-তে এই পোশাক লঞ্চ করতে চলেছে গুচি। গুচির তরফ থেকে জানানো হয়েছে সাধারণত পুরুষদের জামা কাপড় যেমন হয় সেই সমস্ত ভাবনা চিন্তাকে দূরে রেখে একেবারে অভিনব রূপ দেওয়ার চেষ্টা করেছেন তারা। বলাই বাহুল্য ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই পোশাক নিয়ে শোরগোল পড়ে গেছে ইতিমধ্যে। গুচির এই নতুন পোশাকের দাম শুনলে আরই অবাক হবেন। এর দাম দু হাজার ছ'শো মার্কিন ডলার। যার ভারতীয় মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকারও বেশি। যদিও নেটিজেনদের মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যায় তারা একেবারেই খুশি হননি। কেউ কেউ ভীষণ হাস্যকর মনে করেছেন। আবার কেউ তীব্র সমালোচনাও করেছেন। কেউ লিখেছেন এমন হাস্যকর পোশাক কীভাবে যে স্টিরিওটাইপ ভাবধারাকে ভাঙছে এটাই খুব অবাক করছে। কেউ বলেছেন এটি বিশ্বের সবচেয়ে কুৎসিত পোশাক। যার দাম দু হাজার ছ'শো মার্কিন ডলার! কেউ কেউ আবার ভাবছেন এটা গুচির পাগলামি ছাড়া আর কিচ্ছু না।

```