Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মৃগী ছিল জুবিনের, তারপরেও স্কুবা ডাইভিং! গায়কের মৃত্যুতে অ্যাডভেঞ্চার নিয়েই উঠছে প্রশ্ন

বছর তিনেক আগে মৃগীরোগের কারণেই শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন জুবিন।

মৃগী ছিল জুবিনের, তারপরেও স্কুবা ডাইভিং! গায়কের মৃত্যুতে অ্যাডভেঞ্চার নিয়েই উঠছে প্রশ্ন

জুবিন গর্গ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 September 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে (Scuba Diving Accident) মর্মান্তিক পরিণতি, প্রয়াত জুবিন গর্গ (Zubeen Garg death)। জনপ্রিয় গায়কের মৃত্যুর (Singer Zubeen Garg Death) খবর সামনে আসতেই আলোচনা শুরু হয়েছে তাঁর অসুস্থা নিয়ে। বছর তিনেক আগে জুলাই মাসে মাথায় গুরুতর চোট নিয়ে গুয়াহাটির হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার পর থেকেই শরীর ভেঙে যায় গায়কের। বহু মঞ্চে ধরা গলায় গান গাইতে দেখা যেত তাঁকে।

সেই সময় ডিব্রুগড়ের এক রিসর্টে দুর্ঘটনায় পড়ে গিয়ে মাথায় চোট পান জুবিন। প্রথমে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হলেও, পরে এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে স্থানান্তরিত করা হয় গুয়াহাটির হাসপাতালে। হাসপাতালে পৌঁছে গায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয়, তা নিশ্চিত করতে ডিব্রুগড়ের ডেপুটি কমিশনারকে দায়িত্বও দেন তিনি। দ্রুত একটি বিশেষ মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল।

শিল্পীর এমআরআই রিপোর্টে তখন উদ্বেগজনক কিছু মেলেনি। চোট গুরুতর হলেও মারাত্মক নয় বলেই জানান চিকিৎসকরা। বলেছিলেন, মৃগীরোগের কারণেই শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন জুবিন।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে সেই মাথাতেই গুরুতর চোট পান জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।

সঙ্গীতপ্রেমী, সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত, জুবিন গর্গের এই হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত। তিন দশকেরও বেশি সময় ধরে অসম এবং ভারতীয় সঙ্গীতের মঞ্চে তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর। জুবিনকে বলা হত ‘উত্তর-পূর্বের রকস্টার’!

৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করা হয়েছে তাঁর কণ্ঠে। অহমিয়া, হিন্দি, বাংলা থেকে ইংরেজি, সংখ্যায় এবং বৈচিত্র্যে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী।

সিনেমায় অভিনয় করেছেন অহমিয়া ও বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই। ছবির জন্য সুরও বেঁধেছেন। সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন তিনি। মিশন চায়না থেকে শিকার, একের পর এক সিনেমা বানিয়েছেন তিনি। ৩১ অক্টোবর মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘রই রই বিনালে’।

প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন রাজ্যসভা সাংসদ রিপু বোরা এক্স-এ লিখেছেন, "আমাদের আইকন জুবিন গর্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর কণ্ঠ, সংগীত এবং অপরাজেয় মনোবল অসম এবং এর বাইরে বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর পরিবার, ভক্ত এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে বিশ্রাম নিন, কিংবদন্তি।"


```