Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক পরিণতি

জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রয়াত। ভক্তদের মধ্যে গভীর শোক।

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক পরিণতি

জুবিন গর্গ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 September 2025 16:01

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় অসমিয়া গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ (Zubeen Garg death) প্রয়াত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং (Scuba Diving Accident) করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতেই প্রয়াত জুবিন। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে ( Zubeen Garg Dies in Singapore) এসেছিলেন, যেখানে আজই তার পারফর্ম করার কথা ছিল। বয়স হয়েছিল ৫২। শুধু অসমে নয়, বাংলা এবং বলিউডের সঙ্গীত জগতেও তিনি নিজের বিশেষ ছাপ রেখেছেন। ‘গ্যাংস্টার’ ছবির “ইয়া আলি” গানটি গেয়ে দেশের সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছিলেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল। অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই আকস্মিক দুর্ঘটনার খবরে তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। জুবিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর আসাম, উত্তর-পূর্ব ভারত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন রাজ্যসভা সাংসদ রিপু বোরা এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, "আমাদের সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর কণ্ঠ, সংগীত এবং অপরাজেয় মনোবল অসম এবং এর বাইরে বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর পরিবার, ভক্ত এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে বিশ্রাম নিন, কিংবদন্তি।"

জুবিন গর্গের আকস্মিক মৃত্যু দেশের সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।


```