Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অনু মালিক খারাপ মানুষ, বন্যাতে ভেসে যাচ্ছিলাম দেখেও মার্সিডিজ নিয়ে চলে গেল: আমাল মালিক

বিগ বস ১৯-এর ঘরে কাকা অনু মালিককে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন আমাল মালিক।

অনু মালিক খারাপ মানুষ, বন্যাতে ভেসে যাচ্ছিলাম দেখেও মার্সিডিজ নিয়ে চলে গেল: আমাল মালিক

আমাল মালিক

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 September 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: রিয়েলিটি শো বিগ বস ১৯-এর সাম্প্রতিক এপিসোডে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সঙ্গীত পরিচালক আমাল মালিক। সহ-প্রতিযোগী বসির আলীর সঙ্গে খোলামেলা আড্ডায় তিনি প্রথমবার প্রকাশ্যে আনলেন পারিবারিক সম্পর্কের অন্ধকার দিক।

অমলের দাবি, তাঁর কাকা অনু মালিক বহুবার তাঁকে এবং তাঁর বাবাকে অন্যায়ভাবে ব্যবহার করেছেন। এমনকি, অনুর স্ত্রীও নাকি পরিবারে ভাঙন ধরানোর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন।

আমাল স্পষ্ট ভাষায় বলেন, “আমরা যা কিছু পেয়েছি, সবই সর্দার মালিকের কাছ থেকে। কিন্তু অনু মালিক সেটা নিজের দখলে নিয়ে নিয়েছিলেন। প্রতিভা না থাকা সত্ত্বেও সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাইতেন।”

তিনি উদাহরণ টেনে বলেন, “আমি যখন ‘সুরজ ডুবা হ্যায়’ করেছি, তখন সে ‘মোহ মোহ কে ধাগে’ করেছে। কিন্তু এর মধ্যেও একবার বাবাকে স্টুডিওতে ডেকে নিয়ে এমন একটি গান রেকর্ড করতে দিয়েছিল, যা আসলে বহু বছর আগেই মুক্তি পেয়েছিল। সেই পুরনো গান থেকে উদিত নারায়ণের কণ্ঠস্বর মুছে দিয়ে বোঝাতে চেয়েছিল নতুন সুযোগ দিচ্ছে। আসলে সেটা ছিল নিছক প্রতারণা।”

বসির আলী জানতে চাইলে কেন অনু মালিক এমন আচরণ করতেন, আমাল এককথায় উত্তর দেন, “কারণ তিনি খারাপ মনের মানুষ।”

শুধু তাই নয়, আমাল আবেগপ্রবণ হয়ে জানান তাঁর শৈশবের এক মর্মান্তিক অভিজ্ঞতার কথা। ২০০৫ সালের ২৬ জুলাই মুম্বইয়ের ভয়াবহ বন্যার কথা স্মরণ করে তিনি বলেন, “আমি তখন মাত্র সাত বছরের। জুহু পুরোপুরি জলে ডুবে গিয়েছিল। আমি গেটের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলাম, অথচ অনু মালিকের পরিবার আমাকে উপেক্ষা করে তাঁদের মার্সিডিজ নিয়ে চলে যায়। বুকসমান জলে ভেসে যাচ্ছিলাম, শেষ পর্যন্ত বাবার এক বন্ধু আমাকে বাঁচান।”

আমাল এও জানান, ছোট থেকেই তাঁর মধ্যে রাগ আর আগ্রাসন ছিল জীবনের সংগ্রামের জন্য। তাঁর কথায়, “মাকে সারাদিন কাজ করতে হত, অপমান সহ্য করতে হতো। একদিন তিনি খালি হাতে আলমারির কাচ ভেঙে ফেলেছিলেন। সেই কষ্ট, সেই সংগ্রামই আমাদের আজকের জায়গায় পৌঁছে দিয়েছে।”


```