Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘প্রাণের বন্ধুটা আর নেই’, দ্য ওয়ালের ফোনে কান্না জড়ানো গলায় হাহাকার জিৎ গাঙ্গুলির

জুবিন ঠিক কীভাবে মারা গেলেন তা এখনও পরিষ্কার নয়। কেউ বলছেন প্যারাগ্লাইডিং করতে গিয়ে সমুদ্রে পড়ে গিয়েছেন তিনি। আবার কেউ বলছেন, স্কুবাডাইভিং করতে গিয়ে মারা গিয়েছেন। 

‘প্রাণের বন্ধুটা আর নেই’, দ্য ওয়ালের ফোনে কান্না জড়ানো গলায় হাহাকার জিৎ গাঙ্গুলির

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 19 September 2025 18:01

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের দুপুর। প্রাত্যহিক ছন্দে এগোচ্ছিলেন সকলেই। হঠাৎ করেই একটি খবর, পোশাকি নাম 'ব্রেকিং নিউজ'। আর তা আছড়ে পড়তেই সকলেই হতবাক। গায়ক জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে শো করতে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি! আদপে কি সত্যি সবটা?

কেরিয়ার প্রথমার্ধে জুবিনের সঙ্গে বহু প্রজেক্টে তাঁর যুগলবন্দি ভোলেনি বাঙালি। 'বোঝে না সে বোঝে না' শুনে সিক্ত হয়েছেন বাঙালি মন। জিতের কথায়, "আমার প্রথম বাংলা ছবি 'প্রেমী'তে গেয়েছিল ও। তারপর একের পর এক ছবি... আর সব ছবিতেই সুপারহিট সব গান। 'আয়না মন ভাঙা আয়না', 'বোঝে না সে বোঝে না', আর কত বলব?" বলতে বলতেই গলা ধরে এল তাঁর।

 

নিজেকে সামলে নিয়ে ফের বললেন, "আমাদের সুপারহিট জুটি। আর ব্যক্তিগত সম্পর্ক? জুবিন ছিল আমার প্রাণের বন্ধু। সে চলে গেল। আমি কথা বলতে পারছি না।" খানিক থামলেন। বন্ধু হারানোর এই অপূরণীয় ক্ষতি কিছুতেই যেন হজম করতে পারছেন না জিৎ। দীর্ঘ দিনের সঙ্গী, এতটা পর্যায় একসঙ্গে কাজ... আজ শুধুই তা স্মৃতি।

জুবিন ঠিক কীভাবে মারা গেলেন তা এখনও পরিষ্কার নয়। কেউ বলছেন প্যারাগ্লাইডিং করতে গিয়ে সমুদ্রে পড়ে গিয়েছেন তিনি। আবার কেউ বলছেন, স্কুবাডাইভিং করতে গিয়ে মারা গিয়েছেন। জিৎ যোগ করলেন, "এই মুহূর্তে আমি মুম্বইয়ে আছি। কী করে কী হল কিছুই বুঝতে পারছি না। তবে একটা কথাই বলব, ওর চলে যাওয়া সারা ভারতের কাছে ক্ষতি। নম্বর ওয়ান শিল্পী ছিল ও। আমি জানি না... আমি পারছি না।" না, আর কথা বলতে পারলেন না জিৎ। ফোনেই বোঝা গেল চোখ ক্রমে ঝাপসা হচ্ছে তাঁর। বন্ধুর অকালপ্রয়াণ, তা কি ভোলা যায়?


```