Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সব কাজ ছেড়ে অসুস্থ মায়ের পাশে জারিন খান, দুশ্চিন্তায় দিন কাটছে অভিনেত্রীর

ইনস্টাগ্রাম স্টোরিতে জারিনের জানান, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও অসুস্থতার প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু লেখেননি, তবুও তাঁর কথায় উদ্বেগ ছিল স্পষ্ট।

সব কাজ ছেড়ে  অসুস্থ মায়ের পাশে জারিন খান, দুশ্চিন্তায় দিন কাটছে অভিনেত্রীর

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 February 2026 16:15

দ্য ওয়াল ব্যুরো: আবারও খবরের শিরোনামে অভিনেত্রী জারিন খান (Zareen Khan)। আচমকাই অভিনেত্রীকে দেখা গেল হাসপাতালে। কারণ তাঁর মা আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সংক্ষিপ্ত পোস্টে তিনি অনুরাগীদের কাছে মায়ের দ্রুত আরোগ্যের কামনা করার জন্যে প্রার্থনা করলেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে জারিনের জানান, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও অসুস্থতার প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু লেখেননি, তবুও তাঁর কথায় উদ্বেগ ছিল স্পষ্ট।

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই সকলেই তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন। অনেকেই তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জারিন অতীতেও একাধিকবার বলেছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় ভরসা তাঁর মা। কাজের চাপ, ব্যস্ততা— সবকিছুর মাঝেও পরিবারই তাঁর অগ্রাধিকার।

উল্লেখযোগ্য, এর আগেও অসুস্থতার কারণে জারিনের মাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সে সময় দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু ফের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অভিনেত্রী। আপাতত শুটিং ও অন্যান্য কাজ ফেলে রেখে মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

কেরিয়ারের শুরুতে সলমন খানের (Salman Khan)-এর বিপরীতে বীর (Veer) ছবিতে অভিনয় করে পরিচিতি পান জারিন। পরে একাধিক বাণিজ্যিক ছবিতে কাজ করলেও ব্যক্তিগত জীবনকে তিনি সবসময় প্রচারের আড়ালেই রেখেছেন। তবে মায়ের প্রতি তাঁর গভীর টান বরাবরই স্পষ্ট। এখন তাঁর অনুরাগীদের একটাই কামনা— দ্রুত সুস্থ হয়ে উঠুন জারিনের মা।


```