Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

৪০ বছর পর ফের একসঙ্গে রজনীকান্ত ও কমল হাসান, প্রকাশ্যে এল ধামাকাদার প্রোমো

চার দশক পর একই ছবিতে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান। ‘কেএইচxআরকে’ প্রোজেক্টের ধামাকাদার প্রোমো প্রকাশ্যে আসতেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে।

৪০ বছর পর ফের একসঙ্গে রজনীকান্ত ও কমল হাসান, প্রকাশ্যে এল ধামাকাদার প্রোমো

রজনীকান্ত, কমল হাসান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 February 2026 15:36

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত এবং কমল হাসান— (Rajinikanth and Kamal Haasan)শেষবার একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল ১৯৮৫ সালে। বলিউডের ছবি ‘গিরফতার’-এ তাঁদের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন-ও। তারপর কেটে গিয়েছে চার দশক। দীর্ঘ এই অপেক্ষার পর অবশেষে ফের একসঙ্গে ফিরছেন দুই আইকন। সামনে এসেছে তাঁদের নতুন প্রোজেক্ট ‘কেএইচxআরকে’-এর প্রোমো, (Rajinikanth Kamal Haasan KHxRK promo) যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

এই ছবির পরিচালনায় রয়েছেন ‘জেলার’খ্যাত নেলসন দিলীপ কুমার এবং সুরকার হিসেবে দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা প্রোমো মন জয় করে নিয়েছে দর্শকদের। এখন থেকেই শুরু হয়েছে ছবির মুক্তির অপেক্ষা।

প্রোমোর শুরুতেই দেখা যায় নেলসন ও অনিরুদ্ধকে। ছবির সুর নিয়ে গভীর চিন্তায় মগ্ন অনিরুদ্ধ—কোন রাগ ব্যবহার করবেন, তা নিয়ে ভাবছেন তিনি। কিন্তু নেলসন প্রথমে ভুল করে মনে করেন, অনিরুদ্ধ নায়িকা নির্বাচন নিয়ে চিন্তিত। এরপর অনিরুদ্ধ তাঁর দুই আঙুলের মধ্যে একটি বেছে নিতে বলেন—যার মাধ্যমে ঠিক হবে সুরের রাগ। এই ভাবনাই পছন্দ হয়ে যায় নেলসনের। তিনিও একইভাবে দুই আঙুলের দিকে তাকিয়ে ছবির দুই নায়ককে কল্পনা করতে থাকেন।

এরপরই বদলে যায় আবহ। চমক দিয়ে রেট্রো লুকে আবির্ভূত হন রজনীকান্ত ও কমল হাসান। একটি গ্যারেজের ভিতর দিয়ে হেঁটে আসতে দেখা যায় তাঁদের। চারপাশে সুন্দরী, স্বল্পবেশী নারীদের ভিড়। এরপর তাঁরা একটি গাড়িতে ওঠেন। চালকের আসনে বসেন কমল হাসান। পিছনের আসনে জায়গা নেন নেলসন ও অনিরুদ্ধ। তাঁরা যখন ছবির সুর নিয়ে আলোচনা শুরু করেন, তখন কমল হাসান স্পষ্ট প্রশ্ন ছুঁড়ে দেন—“আগে আমার প্রশ্নের উত্তর দিন, ছবির নায়ক কে?” একই প্রশ্ন পুনরাবৃত্তি করেন রজনীকান্তও।

জানা গেছে, ‘কেএইচxআরকে’ ছবির আসল নাম নয়, এটি আপাতত প্রোজেক্টের নাম। সময়ের সঙ্গে ছবির চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। এখন সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

প্রসঙ্গত, সাত ও আটের দশকে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই কিংবদন্তি। এর মধ্যে রয়েছে ‘অপূর্ব রাগাঙ্গাল’, ‘মুন্দ্রু মুদিচু’ এবং ‘আভারগাল’-এর মতো জনপ্রিয় তামিল ছবি। ১৯৭৯ সালের ফ্যান্টাসি ছবি ‘আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম’ তাঁদের একসঙ্গে অভিনীত শেষ পূর্ণাঙ্গ ছবি হিসেবে ধরা হয়। যদিও পরে রজনীকান্তের কমেডি ছবি ‘থিল্লু মুল্লু’-তে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল কমল হাসানকে। অন্যদিকে বলিউডের ‘গিরফতার’-এ শেষবার তাঁদের যুগল উপস্থিতি দেখেছিলেন দর্শকরা, যেখানে অমিতাভ বচ্চনও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
 


```