Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

‘তুমি কেবল সুপারস্টার নও, এক অনুভূতি!’, শাহরুখের জন্মদিনে 'স্পেশ্যাল উইস' করণের

৬০ বছরে পা রাখলেন শাহরুখ খান। জন্মদিনে বাদশার উদ্দেশে আবেগঘন বার্তা শেয়ার করলেন করণ জোহর।

‘তুমি কেবল সুপারস্টার নও, এক অনুভূতি!’, শাহরুখের জন্মদিনে 'স্পেশ্যাল উইস' করণের

শাহরুখ খান ও করণ জোহর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 November 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) আজ পা রাখলেন ৬০-এ। তাঁর জন্মদিন মানেই যেন উৎসব, আর সেই উন্মাদনায় এবারও পিছিয়ে নেই ভক্তরা। মুম্বইয়ের বান্দ্রায় ‘মন্নত’-এর বাইরে মাঝ রাত থেকেই ভিড় জমিয়েছেন হাজার হাজার অনুরাগী।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায়ও শাহরুখকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। বহু তারকাই বিশেষ বার্তা জানিয়েছেন কিং খানকে। তাঁদের মধ্যে অন্যতম পরিচালক ও ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর (Karan Johar)।

নিজের ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একগুচ্ছ ছবি ও ভিডিওর কোলাজ শেয়ার করেছেন করণ। লিখেছেন এক দীর্ঘ বার্তা, “আমি আজও স্পষ্ট মনে করতে পারি ‘করন অর্জুন’-এর সেটে তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমার। তখন ভাবিনি, এক সুপারস্টারের মধ্যে এমন একজন মানুষকে পাব, যার হৃদয় এত বড়। তুমি হয়তো এই দেশের সেরা অভিনেতা, কিন্তু তার চেয়েও বেশি, তুমি সেরা মানুষ, একজন অসাধারণ বাবা, স্বামী, বন্ধু।”

 তিনি আরও লিখেছেন, “তুমি কেবল একজন সুপারস্টার নও, তুমি এক অনুভূতি। পৃথিবীর কোটি কোটি ভক্তকে ভালবাসা দিতে পারা এমন এক আবেগের নাম শাহরুখ খান। তুমি আমাদের জীবনের অংশ, আমাদের পরিবারের অংশ। ইয়াশ, রুহি, মা আর আমি, সবাই তোমাকে খুব ভালবাসি। শুভ জন্মদিন। এই দশকও আগের মতোই তোমার হবে।”

এদিকে, শনিবার রাতে আলিবাগে শাহরুখের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ পার্টি। উপস্থিত ছিলেন করণ জোহর, ফারাহ খান, রানি মুখার্জি, নব্যা নন্দা ও অনন্যা পাণ্ডে সহ একাধিক তারকা। ফারাহ ইনস্টাগ্রামে পার্টির কয়েকটি ছবিও শেয়ার করেছেন। করণ পোস্ট করেছেন রানি মুখার্জির সঙ্গে এক সেলফি, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

সব মিলিয়ে, বলিউডে আজ একটাই রঙ। শাহরুখের জন্মদিনের উচ্ছ্বাস। ভক্ত থেকে সহকর্মী, সকলের মুখে একটাই কথা, “রাজার রাজত্ব এখনও অটুট, কারণ শাহরুখ মানেই এক জাদু।”


```