Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rahul Arunoday Banerjee: ঋষিকেশে তলিয়ে গিয়েছিলেন রাহুল, ২০১৭ সালে বড় ফাঁড়া কাটে অভিনেতার

অভিনেতার প্রয়াণের খবর পেয়ে সকলেই ফিরছেন স্মৃতির পাতায়। কারও সহকর্মী,  কারও বন্ধু, কারও সিরিয়ার, কারও আবার পরিবার, চোখের জলে ভাসছেন সকলে। একইভাবে ভেঙে পড়েছেন অভিনেতা প্রসূন সাহা।

Rahul Arunoday Banerjee: ঋষিকেশে তলিয়ে গিয়েছিলেন রাহুল, ২০১৭ সালে বড় ফাঁড়া কাটে অভিনেতার

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 30 March 2026 13:38

শুভঙ্কর চক্রবর্তী 

প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee News)। গত ২৪ ঘণ্টা আগেও যিনি রমরমিয়ে শুটিং করছিলেন, বর্তমানে তিনি আর নেই। রাতারাতি সব শেষ (Rahul Arunoday Banerjee death)। রবিবার সন্ধ্যায় অভিনেতার মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই যেন সবটা গুলিয়ে যাচ্ছে সকলের। বারবার একটাই প্রশ্ন উঠে আসছে, ‘এ কী করে সম্ভব?’ হাঁটু জলে ঢুবে মৃত্যু? অথচ, ঋষিকেশে ২০১৭ সালে কত বড় ফাঁড়া কাটিয়ে ওঠেন নায়ক, তা শুনলে শিউরে উঠতে হয়।

অভিনেতার প্রয়াণের খবর পেয়ে সকলেই ফিরছেন স্মৃতির পাতায়। কারও সহকর্মী,  কারও বন্ধু, কারও সিরিয়ার, কারও আবার পরিবার, চোখের জলে ভাসছেন সকলে। একইভাবে ভেঙে পড়েছেন অভিনেতা প্রসূন সাহা। তবে ভাগ্যর কী পরিহাস! রাহুলের সঙ্গে এক বড় অঘটন ঘটে গিয়েছিল ২০১৭ সালেই। সেখানে উপস্থিত ছিলেন খোদ প্রসূন।

রাহুলের প্রয়াণে ফিরলেন সেই স্মৃতিতে। অভিনেতার কথায়, ২০১৭-র শেষের দিকে আমার প্রথম বড় সিরিয়াল। সেখানে মুখ্যভূমিকায় অভিনয় করছিলেন রাহুলদা। বিপরীতে ছিলেন নবনীতা দাস। আমরা ১৪ দিনের জন্যে হরিদ্বারে গিয়েছিলাম, শুটিং করতে। সেখানে প্রথমবার গিয়ে সবাই শুটিং ফাঁকে, রিভার রাফটিং-বাঞ্জি জাম্পিং করতে থাকেন। সেখানেই দেখা হয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। আমাদের দেখে জিজ্ঞেস করলেন, ‘কোথায় যাচ্ছিস?’, বললাম ‘রিভার রাফটিং-এ’। তখন সৌরভ বলেছিলেন, ‘জানিস এখানে কী ঘটেছে?’ তারপর জানতে পারি, রাহুলদা রিভার রাফটিং করতে গিয়ে তলিয়ে ১ কিলোমিটার ভেসে চলে গিয়েছিলেন।

Prosun saha

ঘটনার বিবরণ দিলেন অভিনেতা প্রসূন সাহা

খানিক থেমে প্রসূন আবার বলেন, ‘তখন রাহুলদা লাইফ জ্যাকেট পরেছিলেন বলে, প্রাণে বেঁচে গিয়েছিলেন। আজ ভাবলেও কেমন লাগছে, এরপর আরও একটা ঘটনা ঘটে। আমরা তখন পাপ ২ সিরিজে কাজ করছি। সেখানেও রাহুলদার বানতলায় একটি জলে নামার দৃশ্য ছিল। সেটাও ঠিকঠাকভাবে শেষ হয়। অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। এখন ভাবনা একটাই, যে মানুষ ঋষিকেশের মতো জায়গায় এক কিলোমিটার তলিয়ে গিয়েও বেঁচে গিয়েছিলেন, তিনি কীভাবে চলে গেলেন? ’

বর্তমানে এ প্রশ্ন সকলের। না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কিন্তু পিছনে রেখে গেলেন হাজারো প্রশ্ন। কীভাবে জলে পড়ে গেলেন রাহুল? ক্রু সদস্যদের সামনেই দুর্ঘটনা? সহ অভিনেত্রীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি? নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই তদন্তে নেমেই তাদের হাতে এসেছে দুর্ঘটনার সময়ের ভিডিও ফুটেজ।

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। তালসারির বিচ সাইডে বেশ কয়েকটি ক্যামেরা স্ট্যান্ডিং অবস্থায় ছিল। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।


```