নায়ক যশ বা পরিচালনা বিভাগের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নতুন বিতর্কে কোনও সরকারি প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ফলে ছবিটি মুক্তির আগে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর আছে সমালোচক এবং দর্শকদের।

নয়া বিতর্কে যশের টক্সিক!
শেষ আপডেট: 12 February 2026 19:43
দ্য ওয়াল ব্যুরো: নয়া বিতর্কে জড়াল কন্নড় সুপারস্টার যশের (Yash) বহুচর্চিত ছবি ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’। মুক্তির আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, এরমধ্যে এই ছবির বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ উঠছে (Toxic lands in new controversy)। খ্রিস্টান সংগঠন ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেডারেশন ছবিতে কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে সরকার এবং সেন্সর বোর্ডের কাছে লিখিত অভিযোগ করেছে। তাদের দাবি, কিছু ভিস্যুয়াল খ্রিস্ট ধর্মের অন্যতম 'দেবদূত' সেন্ট মাইকেলকে (Saint Michael) অসম্মানজনকভাবে দেখানো হয়েছে।
কী অভিযোগ?
ফেডারেশনের অভিযোগ, ছবির কিছু দৃশ্যে সেন্ট মাইকেলকে (Saint Michael) অনুচিত এবং ‘আপত্তিকর’ ভাবে দেখানো হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আপত্তিকর দৃশ্যের পটভূমিতে সেন্ট মাইকেলের সঙ্গে যুক্ত ধর্মীয় প্রতীকও ব্যবহার করা হয়েছে, যা খ্রিস্টান সম্প্রদায়কে গভীরভাবে আঘাত করেছে। সংগঠনের সভাপতি প্রদীপ কুমার দাবি করেছেন, ছবিটি মুক্তির আগে যেন এই দৃশ্যগুলি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়।
সংগঠনের দাবিগুলি কী?
ফেডারেশন জানিয়েছে, তারা এখন নির্মাতাদের এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার উত্তরের অপেক্ষায় আছে।
এর আগেও উঠেছিল আপত্তি
'টক্সিক' নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগে টিজার ঘিরে আপত্তি তুলেছিলেন বিভিন্ন মহিলা সংগঠন। তাদের অভিযোগ ছিল,
নির্মাতাদের প্রতিক্রিয়া এখনও মেলেনি
ছবির নায়ক যশ বা পরিচালনা বিভাগের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নতুন বিতর্কে কোনও সরকারি প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ফলে ছবিটি মুক্তির আগে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর আছে সমালোচক এবং দর্শকদের।