Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাপ্য টাকার বিতর্কে আদালতের কাঠগড়ায় যশ–নুসরত, জারি সমন

টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান আবারও খবরের শিরোনামে—তবে এবার কোনও ছবি বা ব্যক্তিগত কারণে নয়, সরাসরি আইনি জটিলতায়।

প্রাপ্য টাকার বিতর্কে আদালতের কাঠগড়ায় যশ–নুসরত, জারি সমন

যশ–নুসরত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 January 2026 12:06

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান আবারও খবরের শিরোনামে—তবে এবার কোনও ছবি বা ব্যক্তিগত কারণে নয়, সরাসরি আইনি জটিলতায়। দিল্লি হাই কোর্ট থেকে তাঁদের বিরুদ্ধে সমন জারি হয়েছে বলে খবর। অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি পুরনো প্রযোজনা সংক্রান্ত আর্থিক লেনদেন, যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত।

সূত্রের দাবি, যশ ও নুসরতের বিরুদ্ধে টাকা বকেয়া রাখার অভিযোগ এনেছেন তাঁদের ছবির সহপ্রযোজক সংস্থা। অভিযোগ, বারবার বৈঠক, আলোচনা এবং ই-মেল মারফত যোগাযোগ করা হলেও প্রাপ্য অর্থ মেটানোর বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেননি এই তারকা জুটি। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও তাঁদের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। শেষ পর্যন্ত আইনি পথেই হাঁটতে বাধ্য হয় সহপ্রযোজক সংস্থা জেনিথ মিডিয়া।

ঘটনার সূত্রপাত মূলত যশ–নুসরতের প্রথম প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’ ঘিরে। দিল্লির জেনিথ মিডিয়া লিমিটেড এই ছবির সহপ্রযোজক ছিল। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রথম নাম ছিল ‘মেন্টাল’, পরে সেটি বদলে ‘সেন্টিমেন্টাল’ করা হয়। বাবা যাদব পরিচালিত ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। তার পরের বছর ‘আড়ি’ নামে আরও একটি ছবি প্রযোজনা করেন যশ ও নুসরত—সেটিও ব্যবসার দিক থেকে তেমন দাগ কাটতে পারেনি।

অভিযোগ অনুযায়ী, দুই ছবির আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা রক্ষা করা হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। আদালতের তরফে সমন পাঠানো হলেও এখনও পর্যন্ত যশ–নুসরত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি বলে জানা যাচ্ছে।

এই বিষয়ে মন্তব্য জানার জন্য দুই তারকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদের তরফ থেকে কোনও সাড়া মেলেনি। ফলে গোটা বিষয়টি এখন দিল্লি আদালতের বিচারাধীন। বিনোদন দুনিয়ার গ্ল্যামারের আড়ালে এই আইনি টানাপোড়েন নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে তারকাদের পেশাদার দায়বদ্ধতা নিয়ে। এখন দেখার বিষয়—আইনের পথে এই বিতর্ক শেষ পর্যন্ত কোন মোড় নেয়। নাকি আরও দীর্ঘায়িত হবে যশ–নুসরতের আইনি লড়াই?


```