Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘টক্সিক’ টিজারে যৌন দৃশ্য! গাড়ির ভিতর উদ্দাম যৌনতা ঘিরে সমালোচনার ঝড় উঠতেই কী করলেন নায়িকা?

‘টক্সিক’ টিজারের গাড়ির ভিতরের দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

‘টক্সিক’ টিজারে যৌন দৃশ্য! গাড়ির ভিতর উদ্দাম যৌনতা ঘিরে সমালোচনার ঝড় উঠতেই কী করলেন নায়িকা?

‘টক্সিক’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 January 2026 23:50

দ্য ওয়াল ব্যুরো: ‘টক্সিক’ (Toxic) টিজারের যৌনদৃশ্য ঘিরে বিতর্ক ও সমালোচনা অব্যাহত (teaser controversy)। বিশেষ করে কর্ণাটক সংস্কৃতির প্রতি অনাদর করার অভিযোগ উঠেছে ‘কেজিএফ’ তারকা যশের সহ অভিনেত্রী বিয়াত্রিস তফেনবাখের বিরুদ্ধে। কর্নাটকের মহিলা কমিশনও ক্ষোভ উগরে দিয়েছে।

নেটদুনিয়ায় তীব্র নিন্দা ও সমালোচনা চলছে গাড়ির ভিতরের সেই যৌনদৃশ্য নিয়ে। এই বিতর্কের জেরেই ওই দৃশ্যে অভিনয় করা ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল বিয়াত্রিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়েছেন। বিভিন্ন বিনোদন সংক্রান্ত ওয়েবসাইটের দাবি অনুযায়ী, সমালোচনার চাপ এড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

টিজার মুক্তির পর সুপারস্টার যশের পাশাপাশি বিয়াত্রিসকেও নিয়ে আলোচনা শুরু হয়। সেই সময় ভারতীয় দর্শকদের কাছে তার পরিচয় অজানা ছিল। পরে পরিচালক গীতু মোহনদাস একটি ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়াত্রিসের নাম ও পরিচয় জানান। কিন্তু গাড়ির ভিতরের যৌন দৃশ্য নিয়ে সমালোচনার মাত্রা ক্রমশ বাড়তেই বিয়াত্রিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়েছেন।

‘টক্সিক’-এর প্রথম ঝলক মুক্তি পেয়েছে ৮ জানুয়ারি। কর্ণাটকের আপ পার্টির মহিলা শাখার দাবি, কোনো সতর্কীকরণ ছাড়াই এ ধরনের প্রাপ্তবয়স্ক কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা যুবসমাজ সহজেই দেখছে। আপ-এর কর্ণাটক রাজ্য সম্পাদক ঊষা মোহন বলেন, “এহেন অশ্লীল দৃশ্যে শিশুমনে বিরূপ প্রভাব পড়ছে এবং নারীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। অপ্রাপ্তবয়স্করাও এর প্রভাবের মুখোমুখি হতে পারে।”

এ প্রসঙ্গে মহিলা কমিশনকে জমা দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, “রাজ্য সরকার এবং সেন্সর বোর্ড অবিলম্বে হস্তক্ষেপ করে ‘টক্সিক’-এর টিজারটি নিষিদ্ধ করুন এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এটি তুলে নেওয়া হোক। রাজ্যের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে তা জরুরি।”

কন্নড় সমাজকর্মী দীনেশ কাল্লাহাল্লিও এই টিজারকে শালীনতা ও নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই ধরনের বিষয়বস্তু ভারতীয় সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত নয় এবং ১৯(২) অনুচ্ছেদের অনুমোদিত সীমার বাইরে। এটি কন্নড় সংস্কৃতির অপমান করছে।”


```