Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুক্তির আগেই আইনি প্যাঁচে শাহিদের ‘ও রোমিয়ো’, ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

মুক্তির আগেই বিতর্কে শাহিদ কাপুরের নতুন ছবি ‘ও রোমিয়ো’।

মুক্তির আগেই আইনি প্যাঁচে শাহিদের ‘ও রোমিয়ো’, ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

‘ও রোমিয়ো’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 January 2026 23:31

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুরের (Shahid Kapoor) আসন্ন ছবি ‘ও রোমিয়ো’ (O Romeo) মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ছবির টিজার প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অনুরাগীদের একাংশের ধারণা, শাহিদের এই ছবি চলতি বছরের অন্যতম ব্লকবাস্টার হতে পারে। তবে এই উত্তেজনার মাঝেই ছবিকে ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা।

সূত্রের খবর, আশির ও নব্বইয়ের দশকে মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তেরা-র জীবন অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি। জানা গিয়েছে, হুসেন উস্তেরা ছিলেন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এবং পরবর্তীতে দাউদের হাতেই তিনি খুন হন। ছবিতে হুসেন উস্তেরার চরিত্রেই অভিনয় করেছেন শাহিদ কাপুর।

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই আপত্তি তুলেছেন হুসেন উস্তেরার মেয়ে সনোবর। তিনি ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আইনি নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। নোটিসে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সনোবরের অভিযোগ, ছবিতে যেভাবে শাহিদের চরিত্রটি তুলে ধরা হয়েছে, তাতে তাঁর আপত্তি রয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া এই ছবি মুক্তি পেতে পারে না।

যদিও নির্মাতাদের তরফে এখনও স্পষ্ট করে জানানো হয়নি যে ছবিটি সরাসরি হুসেন উস্তেরার জীবন কাহিনি অবলম্বনে তৈরি কি না। তবে তাঁরা ইঙ্গিত দিয়েছেন, ছবিটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। টিজার দেখেও শাহিদের চরিত্রের প্রকৃত পরিচয় বা পটভূমি পুরোপুরি বোঝা যায়নি।

সব মিলিয়ে, মুক্তির আগেই ‘ও রোমিয়ো’ ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক ছবির ভবিষ্যৎ নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।


```