Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিচ্ছেদ হলেও সম্পর্কের সম্মান অটুট, অর্জুনকে নিয়ে মুখ খুললেন মালাইকা

বিচ্ছেদের পর মালাইকাকে বিভিন্ন সময়ে পুরুষ বন্ধুদের সঙ্গে দেখা যাওয়ায় তাঁকে ঘিরে নতুন সম্পর্কের জল্পনা শুরু হয়। এই প্রসঙ্গে তিনি জানান, মানুষ অনুমান করতে ভালোবাসে। তাঁর কথায়, কোনও বন্ধুর সঙ্গে বাইরে গেলেই তা ‘মিস্ট্রি ম্যান’-এর গল্পে পরিণত হয়। 

বিচ্ছেদ হলেও সম্পর্কের সম্মান অটুট, অর্জুনকে নিয়ে মুখ খুললেন মালাইকা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 January 2026 14:47

দ্য ওয়াল ব্যুরো: অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ইতি টানলেও তাঁর জীবনে অর্জুনের গুরুত্ব যে একেবারেই কমেনি, তা স্পষ্ট করে দিলেন মালাইকা অরোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্কের ওঠাপড়া এবং তাঁকে ঘিরে চলা নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন বলিউডের হটডিভা।

মালাইকার মতে, রাগ বা অভিমান কখনওই স্থায়ী অনুভূতি নয়। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো নিজে থেকেই ফিকে হয়ে যায়। তাঁর কথায়, “অর্জুন আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। ও আমার জীবনের অংশ হয়েই থাকবে। অতীত বা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি বিশ্লেষণ করতে চাই না, কারণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়েছে।”

বিচ্ছেদের পর মালাইকাকে বিভিন্ন সময়ে পুরুষ বন্ধুদের সঙ্গে দেখা যাওয়ায় তাঁকে ঘিরে নতুন সম্পর্কের জল্পনা শুরু হয়। এই প্রসঙ্গে তিনি জানান, মানুষ অনুমান করতে ভালোবাসে। তাঁর কথায়, কোনও বন্ধুর সঙ্গে বাইরে গেলেই তা ‘মিস্ট্রি ম্যান’-এর গল্পে পরিণত হয়। বিষয়টি নিয়ে কখনও কখনও পরিবারের মধ্যেও আলোচনা শুরু হয়ে যায়।

 

এই সব জল্পনা সত্ত্বেও মালাইকার বক্তব্য স্পষ্ট, এখন তিনি কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন অনুভব করেন না। তিনি জানান, জীবনের এমন এক পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন, যেখানে নিজের আনন্দ এবং মানসিক শান্তিই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের অতিরিক্ত কৌতূহলকে তিনি কিছুটা বাড়াবাড়ি বলেই মনে করেন। তবে গ্ল্যামার দুনিয়ার অংশ হিসেবে এই ধরনের আলোচনা এড়িয়ে চলা কঠিন বলেই মানেন মালাইকা। তবু এসব নিয়ে আর মনখারাপ করতে নারাজ তিনি।

অভিনেত্রীর মতে, জীবন শুধুমাত্র সম্পর্কের হিসাব-নিকাশে সীমাবদ্ধ নয়। নিজের শর্তে বাঁচা, নিজের মতো করে সময় কাটানো, এই মুহূর্তে সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাধান্য।


```