Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘যা হওয়ার ছিল, সেটাই হয়েছে’, বিবাহ বিচ্ছেদের পর কী কী সহ্য করেছেন মালাইকা?

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে এগিয়ে গিয়েছেন মালাইকা অরোরা।

‘যা হওয়ার ছিল, সেটাই হয়েছে’, বিবাহ বিচ্ছেদের পর কী কী সহ্য করেছেন মালাইকা?

মালাইকা অরোরা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 December 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালে মালাইকা অরোরা ও আরবাজ খানের দাম্পত্যে ইতি পড়ে। বিচ্ছেদের পর দু’জনেই নিজেদের মতো করে নতুন জীবন গুছিয়ে নিয়েছেন। মালাইকা আবার বিয়ে না করলেও তাঁর ব্যক্তিগত জীবনে প্রেমের উপস্থিতি কখনও অস্বীকার করেননি।

অন্যদিকে আরবাজ দ্বিতীয়বার সংসার পেতেছেন এবং বিচ্ছেদের পর তিনি কন্যাসন্তানের বাবাও হয়েছেন। তবু প্রাক্তন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও কাঁটাছেড়া করতে শোনা যায়নি তাঁদের কাউকেই।

তবে সম্প্রতি অল্প বয়সে বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বলেছেন মালাইকা। তাঁর বক্তব্যে উঠে এসেছে দাম্পত্য জীবনের একাধিক কঠিন অভিজ্ঞতার কথা। বিয়ের পর অনেক বিষয়ই নাকি তাঁকে নীরবে সহ্য করতে হয়েছে। অশ্বশুরবাড়িতে তাঁর সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো না বলেই দাবি করেছেন তিনি। এমনকি ব্যক্তিগত বহু সিদ্ধান্তের উপরেও অন্যদের হস্তক্ষেপ ছিল বলে জানান মালাইকা।

মালাইকার বিশ্বাস, জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সব সময় পরিকল্পনা করে ঘটে না। তিনি বলেন, “আমি চেয়েছিলাম আমার বিয়েটা সারাজীবনের হোক। কিন্তু তা হয়নি। তবে তাই বলে ভালবাসার উপর আমার বিশ্বাস নষ্ট হয়ে যায়নি। কারণ যা ঘটেছে, তা ঘটারই ছিল।”


```