Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

লাগাতার ফোন-মেসেজ! সূর্যকুমারকে নিয়ে চমকে দেওয়া মন্তব্য বাঙালি অভিনেত্রীর, কে তিনি?

প্রসঙ্গত, সূর্যকুমার যাদব মানেই মাঠে ঝলমলে পারফরম্যান্স। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাঁর সেই ঐতিহাসিক ক্যাচ আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। 

লাগাতার ফোন-মেসেজ! সূর্যকুমারকে নিয়ে চমকে দেওয়া মন্তব্য বাঙালি অভিনেত্রীর, কে তিনি?

শেষ আপডেট: 30 December 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: সাহসী পোশাক, স্পষ্ট বক্তব্য আর সমাজমাধ্যমে লাগাতার উপস্থিতি—এই তিনের জেরেই বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাঙালি কন্যা খুশি মুখোপাধ্যায়। কখনও পোশাক নিয়ে কটাক্ষ, কখনও ব্যক্তিগত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে সমালোচনায় দমে যাওয়ার মানুষ নন খুশি। বরং নিজের মতো করেই লাইমলাইটে থাকতে ভালবাসেন অভিনেত্রী। এ বার অবশ্য খুশির চর্চার কারণ পোশাক বা কোনও মন্তব্য নয়, বরং ভারতীয় ক্রিকেটের এক তারকা।

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন খুশি। অভিনেত্রীর কথায়, একসময় নাকি সূর্যকুমার তাঁকে নিয়মিত ফোন করতেন, পাঠাতেন মেসেজও। খুশির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় নতুন করে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠছে, ঠিক কী ধরনের যোগাযোগ ছিল দু’জনের মধ্যে? আর সেই যোগাযোগই বা কোন সময়ের?

প্রসঙ্গত, সূর্যকুমার যাদব মানেই মাঠে ঝলমলে পারফরম্যান্স। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাঁর সেই ঐতিহাসিক ক্যাচ আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। অনেকেই মনে করেন, ওই একটি মুহূর্তই বদলে দিয়েছিল ম্যাচের গতিপথ। ভারতকে বিশ্বকাপ জেতানোর নেপথ্যে অন্যতম নায়ক হিসেবে ধরা হয় সূর্যকুমারকে। আর সেই তারকাকেই ঘিরে এ বার অন্য এক কারণে শিরোনামে খুশি মুখোপাধ্যায়।

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে খুশিকে প্রশ্ন করা হয়, তিনি কি কোনও ক্রিকেট তারকার সঙ্গে সম্পর্কে জড়াতে আগ্রহী? উত্তরে একেবারেই সাফ কথা বলেন অভিনেত্রী। জানান, খেলাধুলার জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহ নেই। এমনকি কোনও ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়াতে চান না তিনি।

তবে এই প্রসঙ্গেই আচমকা উঠে আসে সূর্যকুমারের নাম। খুশির দাবি, একসময় সূর্যকুমার তাঁকে খুব ফোন করতেন, মেসেজ পাঠাতেন। যদিও বর্তমানে সেই যোগাযোগ অনেকটাই কমে এসেছে। অভিনেত্রী আরও বলেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এর বেশি কিছু তিনি প্রকাশ্যে বলতে চান না। এই মন্তব্যের পরেই জল্পনা তুঙ্গে। যদিও সূর্যকুমারের তরফ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি। আগামী দিনে তিনি আদপে মুখ খোলেন কিনা এখন সেটাই দেখার। 


```