Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইদের আনন্দে একসঙ্গে যশ-নুসরত, দূরত্বের জল্পনাকে উড়িয়ে পরিবারে খুশির ছবি

রবিবার সোশ্যাল মিডিয়ায় ইদ সেলিব্রেশনের বেশ কিছু ছবিও শেয়ার করেন নুসরত। সুন্দর কারুকাজ করা কাফতানে তাঁকে দেখা যায় অনবদ্য লুকে, সঙ্গে মানানসই গয়না, খোলা চুল, হাতে মেহেন্দি ও কাঁচের চুড়ি। অন্যদিকে, যশ বেছে নিয়েছিলেন নীল কুর্তা-পাজামা, সাদামাটা অথচ আভিজাত্যে ভরপুর সাজ।

ইদের আনন্দে একসঙ্গে যশ-নুসরত, দূরত্বের জল্পনাকে উড়িয়ে পরিবারে খুশির ছবি

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 22 March 2026 18:12

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও  নুসরত জাহান (Nusrat Jahan)-কে ঘিরে সম্পর্কের নানা জল্পনা মাঝেমধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। সম্প্রতি তাঁদের মাঝে দূরত্বের গুঞ্জনও চর্চায় জায়গা করে নেয়। তবে সেই সব কথাকে ভুল প্রমাণ করে ইদের আনন্দে সকলের মন একপলকে ভাল করে দিলেন জুটি। প্রতি বছরের মতোই সেজেগুজে পরিবারের সঙ্গে সেলিব্রেট করলেন ইদ।

রবিবার সোশ্যাল মিডিয়ায় ইদ সেলিব্রেশনের বেশ কিছু ছবিও শেয়ার করেন নুসরত। সুন্দর কারুকাজ করা কাফতানে তাঁকে দেখা যায় অনবদ্য লুকে, সঙ্গে মানানসই গয়না, খোলা চুল, হাতে মেহেন্দি ও কাঁচের চুড়ি। অন্যদিকে, যশ বেছে নিয়েছিলেন নীল কুর্তা-পাজামা, সাদামাটা অথচ আভিজাত্যে ভরপুর সাজ।

এই বিশেষ দিনের সেলিব্রেশন শুধু দু’জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পরিবারের সকলের সঙ্গে মিলেমিশেই উদযাপন করেছেন তাঁরা। ছেলে ইশান দাশগুপ্ত (Yishaan Dasgupta)-কে নিয়েও একাধিক ছবি শেয়ার করেছেন নুসরত। বাবার সঙ্গে মিলিয়ে নীল পোশাকে ছোট্ট ইশানও নজর কাড়ে এদিন।

ইদের দিনে খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল চোখে পড়ার মতো। নানা রকম মিষ্টির পাশাপাশি ঐতিহ্যবাহী ‘শাহী টুকরা’-রও দেখা যায় সেই ছবিতে। ছবিগুলি শেয়ার করে নুসরত লিখেছেন, “আমাদের পক্ষ থেকে ইদের কিছু মুহূর্ত! আল্লাহ সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন।” পোস্টটি সামনে আসতেই অনুরাগীদের ভালবাসায় ভরে ওঠে কমেন্ট বক্স। অনেকেই তাঁদের একসঙ্গে দেখে খুশি প্রকাশ করেছেন, কেউ কেউ আবার একে ‘ইদের সেরা উপহার’ বলেও উল্লেখ করেছেন।

সব মিলিয়ে, সমস্ত জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে পরিবার ও ভালোবাসার আবহেই ইদের দিন কাটালেন যশ-নুসরত, আর সেই খুশির রেশ ছড়িয়ে পড়ল তাঁদের অনুরাগীদের মধ্যেও।
 


```