Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় চমক নির্মাতাদের, ‘ধুরন্ধর ২’-তে কি রহমান চরিত্রে থাকছেন অক্ষয় খান্না?

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর সবচেয়ে বড় প্রশ্ন—দ্বিতীয় পর্বে কি ফিরছেন রহমান ডাকাত? 

বড় চমক নির্মাতাদের, ‘ধুরন্ধর ২’-তে কি রহমান চরিত্রে থাকছেন অক্ষয় খান্না?

অক্ষয় খান্না (রহমান ডাকাত)

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 January 2026 12:37

দ্য ওয়াল ব্য়ুরো: ২০২৫ সালের সেরা ছবির তালিকা তৈরি করতে গেলে নিঃসন্দেহে সামনে আসে ‘ধুরন্ধর’ সিনেমার নাম। এই ছবিতে শুধু রণবীর সিং নয়, অভিনয়ের জোরে দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছেন অক্ষয় খান্না। তাঁর পাশাপাশি অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।

তবে গোটা সিনেমাজুড়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে অক্ষয় খান্নার অভিনীত চরিত্র ‘রহমান ডাকাত’। এই চরিত্রটিকেই কেন্দ্র করে মূলত এগিয়েছে ছবির গল্প। কিন্তু সিনেমার শেষভাগে যখন রহমান ডাকাতের মৃত্যু দেখানো হয়, তখন অনেক দর্শকের মনেই এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। প্রথম পর্ব শেষ হওয়ার সঙ্গেই নির্মাতারা দ্বিতীয় পর্বের ঘোষণা করলেও, সবচেয়ে বড় প্রশ্ন ছিল, দ্বিতীয় পর্বে কি আবার ফিরবেন অক্ষয় খান্না, নাকি রহমানের গল্প এখানেই শেষ?

এই প্রশ্নের উত্তর মিলেছে সম্প্রতি। ফিল্মফেয়ার-এর একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় পর্বেও দেখা যাবে অক্ষয় খান্নাকে। ছবির জন্য তিনি আবার সেটে ফিরবেন এবং প্রায় এক সপ্তাহের সংক্ষিপ্ত শুটিং করবেন। মনে করা হচ্ছে, রহমান ডাকাত চরিত্রটির জীবন ও প্রেক্ষাপট আরও গভীরভাবে তুলে ধরতেই দ্বিতীয় পর্বে অক্ষয়কে ফেরানো হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হল, অভিনয়ের পাশাপাশি ছবিতে অক্ষয় খান্নার একটি নাচের স্টেপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। তবে এত সাফল্য ও প্রশংসার পরেও তিনি বরাবরের মতোই লাইমলাইটের বাইরে থাকতে পছন্দ করেন। মিডিয়ার আড়ালে ব্যক্তিগত জীবনেই ব্যস্ত থাকাই তাঁর পছন্দ।

আদিত্য ধর পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিতে অক্ষয় খান্নার পাশাপাশি অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন এবং রাকেশ বেদী। বক্স অফিসে ছবিটি অভাবনীয় সাফল্য পেয়েছে। বিশ্বব্যাপী ১,২৯৬ কোটি টাকা আয় করে এটি চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হিসেবে জায়গা করে নেয়। এই সাফল্যের পথে ছবিটি ছাপিয়ে যায় এসএস রাজামৌলির ‘আরআরআর’ (১,২৩০ কোটি), ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (১,২১৫ কোটি), ‘পাঠান’ (১,০৫০ কোটি) এবং ‘জওয়ান’ (১,১০০ কোটি)-এর মতো ব্লকবাস্টারগুলিকেও।


```