Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ও আর তোমাকে বিয়ে করবে না', মেয়ে সোহার লিভ-ইন পার্টনার কুণালকে নিয়ে কেন ভয় পেতেন শর্মিলা?

সোহা আলি খান জানালেন, বিয়ের আগেই লিভ-ইন থাকার কারণে কুণাল খেমু তাঁকে বিয়ে নাও করতে পারেন—এই ভয়েই ছিলেন শর্মিলা ঠাকুর। কী বলেছিলেন শর্মিলা? কেন এমন ভাবতেন? জানুন বিস্তারিত।

'ও আর তোমাকে বিয়ে করবে না', মেয়ে সোহার লিভ-ইন পার্টনার কুণালকে নিয়ে কেন ভয় পেতেন শর্মিলা?

গ্রাফিক্স: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 December 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali Khan) সম্প্রতি তাঁর পডকাস্ট সিরিজ 'অল অ্যাবাউট হার'-এ ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাঁর মা তথা কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর সব সময়ই একটা বিষয়ে বিরক্তি প্রকাশ করতেন। অথবা বলা চলে, ভয়ে থাকতেন। কিন্তু কেন?

সোহা জানান, শর্মিলা ভয় পেতেন যে তাঁর তখনকার লিভ-ইন পার্টনার কুণাল খেমু (Kunal Kemmu) হয়তো তাঁর মেয়েকে বিয়েই করবেন না! বিয়ের আগে সোহা ও কুণাল প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন এবং এর মধ্যে দু'বছর তাঁরা একসঙ্গে লিভ-ইন (Live-in) করেছেন। তাঁদের একসঙ্গে থাকা শুরু হওয়ার পরেই শর্মিলা ঠাকুর তাঁর মেয়েকে এই বিষয়ে সতর্ক করেছিলেন।

সোহা সেই সময়ের কথা মনে করে বলেন, "কুণাল আর আমি যখন বিয়ে না করে এক ছাদের তলায় থাকতে শুরু করি, তখনই মা বলেছিলেন, 'এবার আর ও তোমাকে বিয়ে করবে না। আমার তো মনে হয়, ওঁর তোমার প্রতি কোনও আগ্রহই নেই আর। একসঙ্গে থাকতে থাকতে তুমি ওঁর আগ্রহটাই কেড়ে নিয়েছ।'"

আসলে সোহা এবং কুণাল দু'জনেই সেসময় মনে করতেন, বিয়েটা তাঁদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাঁরা একসঙ্গে বেশ সুখেই ছিলেন। শর্মিলা ঠাকুর সম্ভবত মনে করতেন, পুরুষদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসতে গেলে সামান্য একটু 'উৎসাহ' দেওয়া দরকার।

সোহা এই বিষয়ে আরও জানান যে, তাঁদের বিয়ের পরিকল্পনা মূলত পরিবারের সদস্যদের আগ্রহ এবং ইচ্ছার জন্যই হয়েছে। যেহেতু বিয়ে তাঁদের কাছে খুব বড় বিষয় ছিল না। এই প্রসঙ্গে তিনি বলেন, '"আমাদের কাছে যখন বিষয় অতটাও গুরুত্বপূর্ণ নয়, তখন ভাবলাম, পরিবারের সকলকে খুশি করার জন্যেই বিয়েটা করে নিই।"

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের জানুয়ারি মাসে সোহা আলি খান এবং কুণাল খেমু বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁদের এক কন্যা সন্তান রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য শর্মিলা ঠাকুরের সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।


```