Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয়দের মতো নীল নয়, শাহরুখের পাসপোর্টের রং লাল! এর কারণটা কী?

সাধারণ ভারতীয়দের হাতে থাকে নীল পাসপোর্ট। কিন্তু শাহরুখ খানের হাতে নাকি রয়েছে লাল রঙের পাসপোর্ট। কারা পান এই বিশেষ পাসপোর্ট এবং বাদশার হাতে কেন, জেনে নিন বিস্তারিত।

 

ভারতীয়দের মতো নীল নয়, শাহরুখের পাসপোর্টের রং লাল! এর কারণটা কী?

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 September 2025 18:01

দ্য ওয়াল ব্যুরো: বিদেশ ভ্রমণ মানেই পাসপোর্ট আবশ্যিক। নাগরিকত্বের প্রমাণস্বরূপ এই নথি ছাড়া আন্তর্জাতিক সফর সম্ভব নয়। ভারতীয়দের সাধারণত নীল রঙের পাসপোর্ট দেওয়া হয়। তবে নীল ছাড়াও রয়েছে আরও দু'টি বিশেষ রঙ—সাদা ও মেরুন। আর এই মেরুন রঙের পাসপোর্টের সঙ্গেই জড়িয়ে আছে বলিউডের বাদশা শাহরুখ খানের নাম।

নীল পাসপোর্ট

অধিকাংশ ভারতীয় নাগরিকের হাতে থাকে নীল রঙের পাসপোর্ট। শিক্ষা, চিকিৎসা, চাকরি বা অন্য কোনও কাজে বিদেশে যেতে হলে এই পাসপোর্টই লাগে।

সাদা পাসপোর্ট

যাঁরা সরকারি কাজে বিদেশ ভ্রমণ করেন, তাঁদের জন্য আলাদা সাদা রঙের পাসপোর্ট ইস্যু করা হয়। সাধারণত সরকারি কর্মকর্তারাই এর ব্যবহার করেন।

লাল পাসপোর্ট

সবচেয়ে বিশেষ হল লাল পাসপোর্ট। এটি পান কূটনীতিক বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রেণির মানুষজন। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে এ ধরনের পাসপোর্টধারীদের জন্য অভিবাসন নীতি অনেক সহজ হয়, এমনকি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সও প্রয়োজন হয় না।

শাহরুখ খানের হাতে কেন মেরুন পাসপোর্ট?

কিং খান কূটনীতিক নন, সরকারি পদেও নেই। তবু তাঁর হাতে নাকি রয়েছে মেরুন রঙের পাসপোর্ট। কারণ, শুধু ভারতেই নয়—বিশ্ব জুড়ে তাঁর জনপ্রিয়তা, ভারতীয় সিনেমার প্রতি অবদান এবং সাংস্কৃতিক স্বীকৃতি তাঁকে এই বিশেষ সম্মান এনে দিয়েছে।

যদিও সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খানের মেরুন পাসপোর্ট থাকার বিষয়ে কোনও সরকারি নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে নিশ্চিতভাবে জানা যায়, তাঁর কাছে সংযুক্ত আরব আমিরশাহীর গোল্ডেন ভিসা রয়েছে। যার মাধ্যমে তিনি দীর্ঘ সময় ধরে সে দেশে থাকতে, পড়াশোনা করতে কিংবা পেশাগত কাজ চালাতে পারেন, সরকারের আলাদা অনুমোদন ছাড়াই।
 


```