Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Rahul Arunodoy Banerjee: ‘ঘেন্নায় আর বেরোলাম না শেষ শ্রদ্ধা জানাতে’, রাহুলের শেষযাত্রা নিয়ে কেন একথা লিখলেন মীর?

রবিবার সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়া মাত্রই একে একে তাঁর বাড়িতে উপস্থিত হতে দেখা যায় বহু সতীর্থদের। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা। কেউ কেউ আবার শোকজ্ঞাপন করেন সোশ্যাল মিডিয়ায়। 

Rahul Arunodoy Banerjee: ‘ঘেন্নায় আর বেরোলাম না শেষ শ্রদ্ধা জানাতে’, রাহুলের শেষযাত্রা নিয়ে কেন একথা লিখলেন মীর?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 30 March 2026 19:49

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee News)। রবিবার সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়া মাত্রই একে একে তাঁর বাড়িতে উপস্থিত হতে দেখা যায় বহু সতীর্থদের। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা। কেউ কেউ আবার শোকজ্ঞাপন করেন সোশ্যাল মিডিয়ায়। গত ২৪ ঘণ্টায় রাহুলের (Rahul Arunoday Banerjee Death) ঠিকানায় বহু তারকাদের দেখা মিললেও, সেই তালিকায় থাকলেন না মীর আফসার আলি (Mir Afsar Ali)। কেবল তিনিই নন, আসতে পারেননি অনেকেই। নানান কাজে আটকে পড়েছেন কেউ কেউ। তবে মীর কেন এলেন না, তা নিজেই খোলসা করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, ‘ঘেন্নায়’।

কীসের এই ‘ঘেন্না’?

সে উত্তরও নিজেই দিলেন মীর। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ প্রশ্ন তুললেন। লিখলেন, ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এভাবে চলে যাওয়া থেকে কয়েকটি ছোট ‘প্রাপ্তি’। যার প্রতিটা লাইনে ক্ষোভ উগরে দিলেন তিনি। যার প্রথমেই থাকল,  গুণী ব‍্যাক্তির মরদেহ ঘিরে রাজনৈতিক মাথা এবং তাঁদেরই পায়ে বিক্রি হয়ে যাওয়া কিছু মানুষের হ্যাংলামির সেই চেনা ছবি। এদিন রাহুলের দেহ নিয়ে রাজনৈতিক স্লোগান, পোস্টারের অভাব ছিল না, সে ছবি চোখ এড়ায়নি কারও।

দ্বিতীয় কারণ হিসেবে জানান, শিল্পীর বাড়ির সামনে মাঝারি মাপের সার্কাস, যেটা দেখার পরই ঘেন্নায় আর বেরোলাম না ‘শেষ শ্রদ্ধা’ জানাতে, কারণ ‘অশেষ শ্রদ্ধা’ জানিয়ে ফেলতে মরিয়া আজব কিছু জনগণ। রাহুলকে দেখতে এদিন জনস্রোত নামে তাঁর পাড়ায়। অনেকেই পৌঁছতে পারছিলেন না রাহুলের দেহের সামনে। সে ছবি বারবার সামনে উঠে এসেছে, ধরা পড়েছে ক্যামেরায়। কেবল রাহুলের ক্ষেত্রেই যে এমনটা দেখা গিয়েছে, তা নয়। বহু তারকার প্রয়াণেই এটা খুব চেনা ছবি।

তৃতীয়ত, তিনি লেখেন, ‘কিছু ‘ঝাপসা’ কলাকুশলীর ‘এক্সপার্ট কমেন্ট’ রাহুলের অভিনয় দক্ষতা নিয়ে। আর কিছু কি মিস করে গেলাম?’ অর্থাৎ অনেকেই অভিনেতার কাজ নিয়ে বহু প্রশংসা করে চলেছেন। সে ক্যামেরার সামনে হোক কিংবা পিছনে। এই তিন বিষয়ই এক কথায় মীরের চোখে খুব একটা ভাল ঠেকেনি। আর তাই সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিলেন শিল্পী।

মীর বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। এক্ষেত্রেও রাহুলকে ঘিরে তৈরি হওয়া নানা ছবি তাঁকে যে বিচলিত করেছে তা বলাই বাহুল্য। ফলে একবুক অভিমান নিয়েই সে পথে আর পা বাড়াননি মীর। তাঁর পোস্টে সে ইঙ্গিত স্পষ্ট।


```