Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কেরিয়ারের শীর্ষে থেকেও স্বামীর জন্য আমেরিকা পাড়ি, অবশেষে কেন ভারতে ফিরলেন মাধুরী?

কেন আমেরিকা ছেড়ে ভারতে ফিরলেন মাধুরী দীক্ষিত? পডকাস্টে জানালেন আসল কারণ

কেরিয়ারের শীর্ষে থেকেও স্বামীর জন্য আমেরিকা পাড়ি, অবশেষে কেন ভারতে ফিরলেন মাধুরী?

মাধুরী দীক্ষিত, শ্রীরাম নেনে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 December 2025 14:04

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে বলিউড অভিনেত্রী হিসেবে সবচেয়ে জনপ্রিয় ছিলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। তাঁর ঝুলিতে ছিল একাধিক সুপারহিট ছবি। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়ই ডা. শ্রীরাম নেনের (Dr. Shriram Nene) সঙ্গে বিয়ের পর তিনি চলে যান আমেরিকায় (USA)। প্রায় এক দশক সেখানে থাকার পর, এই দম্পতি আবার ভারতে ফিরে আসেন। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে (Podcast) মাধুরী নিজেই জানালেন কেন তাঁরা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কেন ভারতে ফিরলেন মাধুরী?

আমেরিকায় থাকাকালীন জীবন কেমন ছিল, সেই প্রসঙ্গে মাধুরী জানান, সেখানে জীবন ছিল দারুণ। খুব শান্তিও ছিল। তিনি সন্তানদের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করতেন, যা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। তবে ভারতে ফেরার পেছনে বেশ কিছু কারণ ছিল-

মাধুরী বলেন, "অনেক কিছু ঘটেছিল। আমার বাবা-মা আমার সঙ্গেই থাকতেন। কিন্তু তাঁরা বৃদ্ধ হচ্ছিলেন এবং ভারতে ফিরে আসতে চেয়েছিলেন।" অভিনেত্রী চাননি, যে বাবা-মাকে তিনি সারা জীবন পাশে পেয়েছেন, জীবনের শেষ দিকে এসে তাঁদের একা ছেড়ে দিন।

মাধুরীর কাজের ক্ষেত্র ভারতেই ছিল। কাজ সেরে বারবার তাঁকে আমেরিকা ফিরে যেতে হতো, যা দূরত্বের কারণে খুব কঠিন হয়ে উঠছিল। মাধুরী জানান, তাঁর স্বামী শ্রীরাম নেনে (পেশায় কার্ডিওভাসকুলার সার্জন) ভারতে ফিরে আসতে চেয়েছিলেন তাঁর কাজের জন্য। তিনি দেখেন যে তাঁর কাছে যে রোগীরা আসেন, তাঁরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান। নেনে চেয়েছিলেন এমন একটি ব্যবস্থা তৈরি করতে, যেখানে তিনি মানুষকে সুস্থ রাখতে 'ওয়েলনেস' বা সুস্বাস্থ্যের ওপর মনোযোগ দিতে পারবেন।

মাধুরী দীক্ষিত ১৯৯৯ সালের ১৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম নেনে-কে বিয়ে করেন। জানা যায়, ভাইয়ের মাধ্যমে আলাপ হলেও ছয় মাস প্রেম করার পরেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। এই দম্পতির দুই ছেলে আরিন (জন্ম ২০০৩) এবং রায়ান (জন্ম ২০০৫)।


```