Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'একে অপরকে সহ্যই হত না', জাহিরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে কোন থেরাপি নিয়েছিলেন সোনাক্ষী?

বিয়ের আগে আট বছরের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল সোনাক্ষী ও জাহিরের। একে অপরকে সহ্য করতে না পারায় তাঁরা নিয়েছিলেন কাপল থেরাপি।

'একে অপরকে সহ্যই হত না', জাহিরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে কোন থেরাপি নিয়েছিলেন সোনাক্ষী?

সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 December 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকেই বলিউড দম্পতি সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল (Zaheer Iqbal) নানা কারণে শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই একসঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করেন এই জনপ্রিয় জুটি। তবে বিয়ের আগে তাঁদের আট বছরের সম্পর্কে কঠিন সময় এসেছিল। এমনকি সম্পর্ক টিকিয়ে রাখতে তাঁদের 'কাপল থেরাপি'ও (Couple Therapy) নিতে হয়েছিল।

সোহা আলি খানের একটি পডকাস্টে সোনাক্ষী সিনহা তাঁদের সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খোলেন। সোনাক্ষী জানান, তাঁদের সম্পর্কের প্রথম তিন বছর সবকিছু ঠিকঠাক চললেও, এরপর পরিস্থিতি খারাপ হতে থাকে। একসময় তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যে, একে অপরের সঙ্গে থাকতেও চাইতেন না।

এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা একটা সময়ে এমন একটা পর্যায়ে পৌঁছেছিলাম, যেখানে আমরা একে অন্যকে সহ্যই করতে পারতাম না।"

তবে অভিনেত্রী জানিয়েছেন, ঝগড়া-বিবাদ হলেও তাঁরা দু'জনেই এই বিষয়ে স্থির ছিলেন যে, যে কোনও মূল্যে তাঁদের সম্পর্ককে পরিণতি দিতে হবে। এই সিদ্ধান্তের কারণেই তাঁরা থেরাপির খোঁজ শুরু করেন এবং কাপল থেরাপি নেন। এই থেরাপির মাধ্যমেই তাঁরা সম্পর্কের সেই খারাপ সময় কাটিয়ে উঠেছেন বলে জানা যায়।

গত বছর ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। বলা যায়, একপ্রকার চুপিসারেই বিয়ে সেরেছিলেন তারকা দম্পতি। ভিন ধর্মে বিয়ের জন্য সোনাক্ষীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। শুধু তাই নয়, চারিদিকে ছড়িয়ে গিয়েছিল বিচ্ছেদের খবরও। সেই সব গুঞ্জনে কোনও দিনই কান দেননি জাহির-সোনাক্ষী। 


```