Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পিৎজা-পরোটা খেয়ে ১০ কেজি ওজন বাড়ালেন রাজকুমার! মহারাজের বায়োপিকের জন্য কি এই ভোলবদল?

চরিত্রের জন্য ১০ কেজি ওজন বাড়ালেন রাজকুমার! তবে কি সৌরভের বায়োপিক? নাকি অন্য কোনও চমক?

পিৎজা-পরোটা খেয়ে ১০ কেজি ওজন বাড়ালেন রাজকুমার! মহারাজের বায়োপিকের জন্য কি এই ভোলবদল?

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 February 2026 23:59

দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly)। কবে সেই ছবি মুক্তি পাবে, তা নিয়ে কৌতূহল আজকের নয়, গত কয়েক বছর ধরেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাও–কে (Rajkummar Rao)। ‘মালিক’ ছবির কাজ শেষ করেই তিনি নেমে পড়েছেন এই নতুন চ্যালেঞ্জের প্রস্তুতিতে।

তবে সম্প্রতি অন্য একটি কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রাজকুমার। এক অনুষ্ঠানে তাঁর বদলে যাওয়া শারীরিক গঠন দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জাগে—এই ‘ফিজিক্যাল ট্রান্সফরমেশন’ কি তবে সৌরভের বায়োপিকের জন্য? কারণ চরিত্রের প্রয়োজনে নিজের শরীরকে বদলে ফেলার ক্ষেত্রে রাজকুমারের আলাদা পরিচিতি রয়েছে। ‘ট্র্যাপড’ বা নেতাজির চরিত্রে অভিনীত ‘বোস’—প্রতিটি ছবিতেই তিনি প্রস্থেটিক মেকআপের বদলে বাস্তবিক পরিবর্তনের পথ বেছে নিয়েছেন।

সাম্প্রতিক উপস্থিতিতে দেখা যায়, প্রায় ৯ থেকে ১০ কেজি ওজন বেড়েছে তাঁর। শুধু তাই নয়, মাথার চুলও অনেকটাই কমেছে। এই পরিবর্তন দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন—অভিনেতা কি অসুস্থ? সেই জল্পনার মাঝেই রহস্যের জট খানিকটা খোলেন তাঁর স্ত্রী পত্রলেখা। তিনি জানান, একটি বায়োপিকের চরিত্রের জন্যই কঠোর পরিশ্রম করে নিজের শরীরে এই আমূল পরিবর্তন এনেছেন রাজকুমার। তখনই নতুন করে প্রশ্ন ওঠে—এটাই কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রস্তুতি?

অবশেষে এই জল্পনায় নিজেই ইতি টানলেন রাজকুমার। তিনি জানান, তাঁর এই ওজন বাড়ানো আসলে খ্যাতনামা সরকারি আইনজীবী ও রাজ্যসভার সাংসদ উজ্জ্বল নিকম–এর বায়োপিক ‘নিকম’-এর জন্য। চরিত্রের প্রয়োজনে পিৎজা, প্রিয় আলুর পরোটা এবং বিরিয়ানি খেয়ে ইচ্ছাকৃতভাবেই ৯–১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি।

রাজকুমারের কথায়, “আমি কোনওদিনই প্রস্থেটিকে বিশ্বাস করি না। চরিত্রের জন্য শরীর বদলাতে হলে, সেটাই করতে ভালবাসি। ছবিটা মুক্তি পেলে দর্শকরা সেটা বুঝতে পারবেন।”

তবে এখানেই শেষ নয়। অভিনেতা আরও জানান, এবার তাঁকে নতুন মিশনে নামতে হবে। বাড়তি ওজন ঝরিয়ে আবার তৈরি হতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য। এর আগেই তিনি স্বীকার করেছিলেন, ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কের চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি খানিকটা নার্ভাস। চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে বাংলা ভাষাও শিখে ফেলেছেন রাজকুমার।


```