Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রিয়াঙ্কা-দীপিকার পর এবার আলিয়া! ‘বাফটা ২০২৬’-এর মঞ্চে কোন চমক দিতে চলেছেন অভিনেত্রী?

৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড বা বাফটা ২০২৬-এর মঞ্চে কোন ভূমিকায় থাকবেন আলিয়া ভাট?

প্রিয়াঙ্কা-দীপিকার পর এবার আলিয়া! ‘বাফটা ২০২৬’-এর মঞ্চে কোন চমক দিতে চলেছেন অভিনেত্রী?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 February 2026 23:28

দ্য ওয়াল ব্যুরো: বলিউড থেকে হলিউড, নিজের অভিনয় দক্ষতায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এবার তাঁর ঝুলিতে যুক্ত হতে চলেছে আরও এক বড় সম্মান। ‘বাফটা ২০২৬’ বা ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (BAFTA 2026) মঞ্চে উপস্থাপিকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভারতীয় বিনোদুনিয়ার জন্য এই মুহূর্ত নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

ব্রিটিশ অ্যাকাডেমির তরফে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গে একই মঞ্চে উপস্থাপনার দায়িত্ব সামলাবেন আলিয়া। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। একই মঞ্চে তাঁর সঙ্গে থাকবেন কেট হাডসন, স্যাডি সিঙ্কের মতো বিশ্বখ্যাত তারকারা। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড’ বা ‘বাফটা ২০২৬’।

উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক মঞ্চে আলিয়ার উপস্থিতি নতুন কিছু নয়। এর আগে ‘মেট গালা’ এবং কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় তাঁর উপস্থিতি নজর কেড়েছিল বিশ্বজুড়ে। প্রতিবারই নিজের স্টাইল এবং ব্যক্তিত্ব দিয়ে তিনি আলাদা করে নজর কেড়েছেন।

এর আগে ২০২১ সালে এই একই মঞ্চে উপস্থাপিকার দায়িত্ব সামলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরে ২০২৪ সালে সেই দায়িত্ব পান দীপিকা পাড়ুকোন। সেই ধারাবাহিকতাই বজায় রেখে এবার সেই ‘ব্যাটন’ পৌঁছল আলিয়ার হাতে। ফলে ভারতীয় বিনোদুনিয়ার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তিনি নতুন অধ্যায় লিখতে চলেছেন।

এবারের ৭৯তম বাফটা অ্যাওয়ার্ডে ভারতীয় ছবির প্রতিনিধিত্বও রয়েছে। মনোনয়ন পেয়েছে মণিপুরী ছবি ‘বুং’। এই আবহেই ‘কাপুর বাড়ির বউমা’ আলিয়ার উপস্থিতি ভারতীয় সিনেমার গ্লোবাল গুরুত্বকে আরও একবার তুলে ধরবে বলেই মনে করা হচ্ছে।

মেট গালা থেকে কান, প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি দিয়ে চমক দিয়েছেন আলিয়া। এবার বাফটার মঞ্চেও তাঁর উপস্থাপনা যে একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলাই বাহুল্য।


```