Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘সবই মিটমাট, তাও সস্তা প্রচার পেতে...’, চেক বাউন্সের অভিযোগে মামলা, কড়া জবাব আমিশার

পুরনো মামলায় ফের বিপাকে আমিশা প্যাটেল! মোরাদাবাদ আদালতের জামিন অযোগ্য পরোয়ানা ঘিরে মুখ খুললেন অভিনেত্রী। কী বললেন তিনি?

‘সবই মিটমাট, তাও সস্তা প্রচার পেতে...’, চেক বাউন্সের অভিযোগে মামলা, কড়া জবাব আমিশার

আমিশা প্যাটেল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 February 2026 16:52

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের পুরনো একটি মামলা ঘিরে ফের আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)। উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে আমিশা জানিয়েছেন, এই মামলা নতুন নয়, বহু বছর আগের। তাঁর দাবি, অভিযোগকারী পবন ভার্মার সঙ্গে বিষয়টি ইতিমধ্যেই মিটিয়ে নেওয়া হয়েছে এবং সমস্ত টাকাও ফেরত দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, “সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পবন ভার্মা মোরাদাবাদ আদালতের দ্বারস্থ হয়েছেন। আমি সবাইকে জানাতে চাই, এটি অনেক পুরোনো একটি মামলা এবং পবন ভার্মা তাঁর সম্পূর্ণ অর্থ ফেরত পেয়েছেন।”

অভিনেত্রীর আরও অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমিশা জানান, “ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তিনি মামলা করেছেন। আমার আইনজীবীরা তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, যাতে সত্যিটা সামনে আসে। আমি আমার কাজে মন দিতে চাই এবং যারা মিথ্যা অভিযোগ তুলে নজর কাড়তে চাইছেন, তাঁদের উপেক্ষা করতে চাই।”

এই মামলার সূত্রপাত ২০১৭ সালে। অভিযোগ, একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক পবন ভার্মার দাবি, ১৬ নভেম্বর নির্ধারিত অনুষ্ঠানের জন্য মোরাদাবাদের দিল্লি রোডের একটি হোটেলে অভিনেত্রীর থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে আমিশা শহরে পৌঁছননি।

পবনের অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে অগ্রিম টাকার কিছু অংশ ফেরত দেওয়া হলেও বাকি টাকা ফেরত দিতে সমস্যা হয়। তিনি দাবি করেন, আমিশা নগদে ১০ লক্ষ টাকা ফেরত দেন, কিন্তু বাকি ৪ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক বাউন্স হয়ে যায়। এর পরই তিনি আইনের দ্বারস্থ হতে বাধ্য হন।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আইনি বিতর্কে জড়ালেন অভিনেত্রী। যদিও আমিশার দাবি, বিষয়টি অনেক আগেই মিটে গেছে এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।


```