Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

রশ্মিকা-বিজয়ের বিয়েতে ‘নো ফোন’ পলিসি, আমন্ত্রিতের তালিকায় নেই তাবড় তারকারাও

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা-র উদয়পুরের বিয়েতে থাকছে কড়া নিরাপত্তা ও নো-ফোন পলিসি।

রশ্মিকা-বিজয়ের বিয়েতে ‘নো ফোন’ পলিসি, আমন্ত্রিতের তালিকায় নেই তাবড় তারকারাও

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 February 2026 16:36

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda), তাঁদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনাকে আরও উসকে দিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের কার্ড। শুধু কার্ডই নয়, বিয়ের অনুষ্ঠান ঘিরেও নানা তথ্য সামনে আসতে শুরু করেছে, যা নিয়ে অনুরাগীদের উৎসাহ এখন তুঙ্গে।

জানা গিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি। পরিবার এবং একেবারে ঘনিষ্ঠ কয়েকজন মানুষকে নিয়েই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঐতিহ্যবাহী পারিবারিক রীতিনীতি মেনেই হবে সমস্ত অনুষ্ঠান। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন আচার, যা ২৬ ফেব্রুয়ারি ‘সাতপাকে বাঁধা’র মাধ্যমে সম্পূর্ণ হবে।

তবে এই বিয়েতে বিশেষ কড়াকড়িও রাখা হয়েছে। অতিথিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, অনুষ্ঠানের কোনও ছবি বা ভিডিও যাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। সেই কারণেই বিয়েতে রাখা হচ্ছে ‘নো-ফোন পলিসি’। অর্থাৎ, কোনও অতিথিই মোবাইল ফোন নিয়ে অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করতে পারবেন না।

সূত্রের খবর, অতিথি তালিকাও রাখা হয়েছে খুবই সীমিত। এমনকি ইন্ডাস্ট্রির সহকর্মী বা অন্য কোনও অভিনেতাকেও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা যাচ্ছে। শুধুমাত্র পরিবারের সদস্য এবং একান্ত ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন এই বিশেষ দিনে।

বিয়ের পরেও জীবনে আসতে পারে বড় পরিবর্তন। শোনা যাচ্ছে, বিয়ের পর প্রায় এক মাস কাজ থেকে বিরতি নেবেন রশ্মিকা। যদিও তাঁর আসন্ন কাজ নিয়ে আগ্রহও কম নয়। ‘ককটেল ২’-এর পর তাঁকে দেখা যাবে শাহিদ কাপুর-এর সঙ্গে পরিচালক অমিত শর্মা-র একটি রোম্যান্টিক-কমেডি ছবিতে। যদিও সেই ছবির মুক্তি কবে হবে, তা এখনও নিশ্চিত নয়।


```