Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রুপোলি পর্দায় কখনও জুটি বাঁধেননি অক্ষয়-রানি, সহ্যও করতে পারেন না একে-অপরকে!

রানি মুখার্জি ও অক্ষয় কুমার দু'জনেই বলিপাড়ায় তিন দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। কিন্তু বড় পর্দায় তাঁদের কখনও একসঙ্গে দেখা যায়নি।

রুপোলি পর্দায় কখনও জুটি বাঁধেননি অক্ষয়-রানি, সহ্যও করতে পারেন না একে-অপরকে!

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 October 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো: রানি মুখার্জি ও অক্ষয় কুমার দু'জনেই বলিপাড়ায় তিন দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। কিন্তু বড় পর্দায় তাঁদের কখনও একসঙ্গে দেখা যায়নি। সেই নিয়ে কম জল ঘোলা হয়নি বলিউডে। তাঁদের একসঙ্গে সিনেমা না করার পিছনে বহুজন বহু কারণ বলেছেন। কেউ কেউ আবার বলেছেন সুযোগের অভাব।

তবে বলিপাড়া সূত্রে খবর, সুযোগের অভাব নয়, এর নেপথ্যে রয়েছে দুই তারকার ঠান্ডা লড়াই। একে অপরকে খুব একটা পছন্দ করেন না। এমনটা বহুবার শোনা গিয়েছে বলিপাড়ায়। তবে এমনটা কি সত্যি? এই বিষয়ে অনেকবার প্রশ্ন করা হলেও মুখ খোলেননি দু'জনের কেউই। 

নব্বইয়ের দশকের গোড়াতেই বলিপাড়ায় পদার্পণ করেছিলেন অক্ষয়। সেই সময় বাংলা ছবির মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন রানি। তারপরে যখন রানি বলিউডে পা রাখেন, তখন তাঁর কাছে ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে। সেই ছবির প্রস্তাব প্রথমে গ্রহন করলেও পরে তিনি না বলে দেন।

বলিউড সূত্রে খবর, অভিনেতার নাম শোনার পরেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকেই তাঁদের ঠান্ডা লড়াই নিয়ে অনেক কিছু রটতে থাকে বলিপাড়ায়। ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির অভিনেতা ছিলেন অক্ষয় কুমার। 

অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে হবে শুনেই নাকি রানি সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করার প্রস্তাব খারিজ করে দেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেনে অভিনেত্রী? সূত্রের খবর, অক্ষয় তখন সদ্য বলিউডে পা রেখেছিলেন। আর রানি নবাগত নায়কের সঙ্গে অভিনয় করতে চাননি। 

সেই কারণেই ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তখনই ছবির নির্মাতা রানির বদলে রবিনা টন্ডনকে ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। তারপর থেকে কেটে গিয়েছে তিন দশক। এখনও দু'জনকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পাননি দর্শকরা। 


```