Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিচ্ছেদ হলেও আজও ব্যবহার করেন সেই ‘মালিয়া’ পদবী, কে ছিলেন জুনের প্রথম স্বামী?

বিয়ের পর সংসারে বাঁধা পড়লেন জুন। যে মেয়ে নাচে মন দিয়েছিল, যে স্বপ্ন দেখেছিল মঞ্চে ওঠার—তার জীবন পাল্টে গেল হঠাৎ করেই। গাড়ি চালানোর শখে ব্যঙ্গ, নাচ শেখার ইচ্ছেয় আপত্তি, অভিনয়ে আগ্রহ দেখালেই স্বামীর মন্তব্য—“কিছুই করতে পারবে না, ফিরে আসবে।” চেপে বসল সংসারের ভার। 

বিচ্ছেদ হলেও আজও ব্যবহার করেন সেই ‘মালিয়া’ পদবী, কে ছিলেন জুনের প্রথম স্বামী?

জুন মালিয়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 September 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: সময়টা নয়ের দশকের শেষ দিক। টালিগঞ্জে তখন নায়িকার সংজ্ঞা মানেই ঘোমটা টানা, কপালে বড় লাল টিপ, সংসারী বউ বা পরিপাটি ভালো মেয়ে। এমন এক সময়েই পর্দায় হাজির হলেন এক তরুণী—ছিপছিপে গড়ন, তীক্ষ্ণ চোখ, শরীরী উপস্থিতিতে অন্যরকম ঝড় তুললেন তিনি। নাম জুন, পদবী দুবে। তবে বাংলা তাঁকে চিনেছে জুন মালিয়া নামেই।

এলাহাবাদের শিকড়, মা বাঙালি। কলকাতার নামী স্কুলে পড়াশোনা, ঘর ছিল রক্ষণশীল। শৈশব-কৈশোরের রূপকথায় একসময় জুড়ে গেলেন সঞ্জীব মালিয়া। দেহরাদুনে পিসির বাড়িতে বেড়াতে গিয়ে পরিচয়। প্রথমে পাত্তাই দেননি সঞ্জীব। সালটা ওই ৮৬। কিন্তু দু’বছর পর আবার দেখা। তখন কলেজ পড়ুয়া জুন, শিশুসুলভ চেহারা ঝেড়ে সবে বড় হয়ে ওঠা প্রাণোচ্ছল যুবতী। এক পাবে আচমকা দেখা হওয়ার পর শুরু হল প্রেম, তারপর বিয়ে। অল্পদিনের মধ্যেই মা-ও হলেন তিনি।

বিয়ের পর সংসারে বাঁধা পড়লেন জুন। যে মেয়ে নাচে মন দিয়েছিল, যে স্বপ্ন দেখেছিল মঞ্চে ওঠার—তার জীবন পাল্টে গেল হঠাৎ করেই। গাড়ি চালানোর শখে ব্যঙ্গ, নাচ শেখার ইচ্ছেয় আপত্তি, অভিনয়ে আগ্রহ দেখালেই স্বামীর মন্তব্য—“কিছুই করতে পারবে না, ফিরে আসবে।” চেপে বসল সংসারের ভার। একসময় জুন নিজেই বুঝলেন, ছ’টি বছর কেটে গেল কেবল অন্যকে খুশি করতে গিয়ে। নিজের জন্য কিছুই করা হয়নি।

জুনের জীবনের বিরাট বড় ক্ষতি, প্রথম স্বামীর করেন ভীষণ অত্যাচার, তারপর যা  ঘটে... - Bengali News | Do you know about the turmoil life of bengali  actress june maliah | TV9 Bangla News

অবশেষে সাহসী সিদ্ধান্ত নিলেন। সংসারের বাঁধন ছেড়ে বেরিয়ে এলেন তিনি। সেই সময়, একা একলা মেয়ের লড়াই সহজ ছিল না। তবু হার মানলেন না জুন। বাকি লড়াইটা সকলেরই জানা। নয়ের দশকের সেই বিদ্রোহী পদক্ষেপই এর পর আর পিছনে ফিরতে দেয়নি তাঁকে। দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়েই শুরু হল লড়াই।

সালটা ২০১৯। এক নভেম্বরের সন্ধেতে ছেলে-মেয়েকে সাক্ষী রেখেই ফের নতুন ভাবে জীবন শুরু করেন জুন। স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে যদিও বিনোদন দুনিয়ার যোগাযোগ ছিল না। তবু চুপিসারে ১৪ বছর সম্পর্কের পর ছিমছাম ভাবেই বিয়ে করেন ওঁরা। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং নেলী সেনগুপ্তের প্রপৌত্র সৌরভ। এই মুহূর্তে সন্তান-সংসারের দায়িত্ব ছাড়াও রাজনীতির অংশ জুন। মেদিনীপুরের সাংসদ হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন জোর কদমে। 


```