Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহালয়ার সকালে টিভির ‘দুর্গা’ কে? ‘শিব’-এর ভূমিকাতেই বা কে থাকছেন? দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই

স্টার জলসা ইতিমধ্যেই তাদের ‘মহালয়া’ অনুষ্ঠানের জন্য অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করেছে। শিব-অন্নপূর্ণার রূপে দেখা গিয়েছে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুকে। 

মহালয়ার সকালে টিভির ‘দুর্গা’ কে? ‘শিব’-এর ভূমিকাতেই বা কে থাকছেন? দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই

'মহালয়া'র দুর্গা কে?

শেষ আপডেট: 30 July 2025 21:30

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই বাঙালির চিরন্তন আবেগ। এখনও দু’মাস বাকি থাকলেও ইতিমধ্যেই শহর জুড়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরির কাজ চলছে জোরকদমে। ২১ সেপ্টেম্বর মহালয়া কিন্তু বাঙালির পুজো তো শুরু হয় সেই ভোর থেকেই।‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠান দেখেই তো অনেকের কাছে উৎসবের সূচনা। তাই টেলিভিশনের পর্দায় সেই বিশেষ দিনে ‘দুর্গা’ ও ‘শিব’ রূপে কাকে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই।

স্টার জলসা ইতিমধ্যেই তাদের ‘মহালয়া’ অনুষ্ঠানের জন্য অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করেছে। শিব-অন্নপূর্ণার রূপে দেখা গিয়েছে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুকে। দুর্গার ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক। ‘মহিষাসুরমর্দিনী’ রূপে তাঁকেই সাজতে দেখা যাবে। অন্য দিকে, জ়ি বাংলার তরফে দুর্গার ভূমিকায় থাকছেন ইধিকা পাল। অনেক দিন পর এই চরিত্রে ফের ছোটপর্দায় কামব্যাক করছেন তিনি।

শুধু ইধিকাই নন, দুর্গার নানা রূপে দেখা যেতে পারে টেলিভিশনের প্রথম সারির নায়িকাদের—যেমন দিতিপ্রিয়া রায়, শ্বেতা ভট্টাচার্য, তনিষ্কা তিওয়ারির মতো তারকারা। তাঁদের উপস্থিতি এবারের মহালয়ার সকালকে আরও বিশেষ করে তুলবে।

তবে নতুন উত্তেজনা দেখা দিয়েছে ‘শিব’-এর চরিত্র ঘিরে। জ়ি বাংলায় প্রথমে গুঞ্জন ছিল, হয়তো দেখা যাবে জীতু কমল বা অভিষেক বসুকে। কিন্তু সূত্র বলছে, এঁরা কেউ নন। রণজয় বিষ্ণুকেই শিবের ভূমিকায় দেখা যাবে।

স্টার জলসায় অবশ্য ‘শিব’ হিসেবে চূড়ান্ত হয়েছেন ইন্দ্রজিৎ বসু। ‘আজকের পরশুরাম’ ধারাবাহিকের নায়ক এই চরিত্রে নজর কাড়তে পারেন বলেই মনে করছেন অনেকেই। সম্প্রতি প্রকাশ্যে আসা এক প্রোমোতেও দেখা গিয়েছে অন্নপূর্ণারূপী তৃণাকে।

দুই চ্যানেলেই ‘মহিষাসুরমর্দিনী’-কে কেন্দ্র করে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। কে কাকে টক্কর দেবে, কে কাকে ছাপিয়ে যাবে—তা তো বোঝা যাবে মহালয়ার সকালে। তবে এখনই বলা যায়, দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ভোর ভরপুর ভক্তি, আবেগ আর ঝলমলে অভিনয়ের।


```