গুঞ্জনকে 'শাটআপ'। বরের সঙ্গে ছবি শেয়ার করে পাওলি লিখলেন, "আট বছর পার, গুণে চলেছি"। সম্পর্ক যে রয়েছে সে প্রমাণই দিলেন তিনি।

শেষ আপডেট: 4 December 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: আড়ালেই থাকেন পাওলি দামের বর। ইন্ডাস্ট্রির রটনা বরের সঙ্গে সম্পর্ক নাকি বিশেষ ভাল নয় তাঁর। সম্প্রতি এও শোনা যায় স্বামী অর্জুন দেবের সঙ্গে নাকি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন তিনি। এ দিন ৪ ডিসেম্বর, পাওলি-অর্জুনের বিবাহবার্ষিকী। আর এই বিশেষ দিনেই স্পষ্ট হল সবটা। প্রকাশ্যে এল সত্যি।
গুঞ্জনকে 'শাটআপ'। বরের সঙ্গে ছবি শেয়ার করে পাওলি লিখলেন, "আট বছর পার, গুণে চলেছি"। সম্পর্ক যে রয়েছে সে প্রমাণই দিলেন তিনি।

কী করেন অর্জুন?
টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও সংযোগ নেই অর্জুনের। তিনি আদপে অসমের মানুষ। তাঁর রেস্তোরাঁর ব্যবসা আছে। বাঙালি হলেও কলকাতার বাইরেই তাঁর নিবাস, সান ফ্রান্সিসকো থেকে পড়াশোনা। ২০১৪ সালে পাওলির সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর। বন্ধুত্ব গড়ায় প্রেমে। ২০১৭ সালে বিয়ে করেন তাঁরা। হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এর পর কখনও গুয়াহাটি আবার কখনও বা কলকাতা, এভাবেই চলছে তাঁদের সংসার।
অন্যদিকে পাওলি দামও কাজ করছেন চুটিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছিল তাঁর ওয়েব সিরিজ 'গণশত্রু'। ওই ছবি ত্রৈলোক্যতারিণী, অর্থাৎ এ দেশের প্রথম মহিলা সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর সেই অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।