মেকআপ আর্টিস্ট জয়ন্তী সেনের তিন ঘন্টার সাজে ভয়াবহ হয়ে উঠেছেন ধ্রব।

শেষ আপডেট: 12 August 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: রেডিওর মহালয়ার অনুষ্ঠান শেষ হলেই টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে শুরু হয়ে যায় মহিষাসুরমর্দিনীর প্রভাতী অনুষ্ঠান। এবার স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে 'রণং দেহি'র প্রথম ঝলক। এই বছর মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিককে (Koyel Mallick)। কিন্তু তাঁর বিপরীতে অসুর হচ্ছে কে আবার?
কোয়েল আগেও অনেক বার দুর্গা হয়েছেন। তবে তিনি আজকাল ছবি কম করেন। আর সেই প্রিয় নায়িকা যদি ঘরেই চলে আসেন অন্দরমহলে তাহলে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ থাকে না।
ভয়ঙ্কর এই রূপে মহালয়ার সকালে ধরা দেবেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। তাঁকে দর্শক এখন স্টার জলসার 'উড়ান'-এ 'সোমনাথ'-এর চরিত্রে দেখছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় 'মহিষাসুর'-রূপের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধ্রুব। এর আগেও তাঁকে এই চরিত্রে দেখা গেলেও স্টার জলসার মহালয়ায় এই প্রথমবার এই রূপে ধরা দিতে চলেছেন।
মেকআপ আর্টিস্ট জয়ন্তী সেনের তিন ঘন্টার সাজে ভয়াবহ হয়ে উঠেছেন ধ্রবজ্যোতি সরকার। ধ্রুব নায়ক হিসেবেও খুব একটা খ্যাতি পাননি। বিভিন্ন সিরিয়ালেও তিনি নেগেটিভ চরিত্রেই বেশি জনপ্রিয়। লুক থেকে অভিনয়ে নজর কাড়বেন ধ্রুব।
জি বাংলায় ইধিকা পাল রয়েছেন কোয়েলের বিপরীতে। ইধিকার বিপরীতে অসুর হয়েছেন রুবেল দাস।
রুবেলের সঙ্গে এবার জোর টক্কর ধুব্রজ্যোতির।