Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘ফিল্মটা কবে পাব?’—অরিজিৎ সিংয়ের পরিচালনায় নওয়াজ-কন্যার ডেবিউ, এই বছরই কি আসছে চমক?

প্রেমের গান হোক বা বিচ্ছেদের ব্যথা, রাতভর পার্টি বা নিঃশব্দ একাকিত্ব—সব জায়গাতেই অরিজিৎ সিংয়ের গান অব্যর্থ সঙ্গী। 

‘ফিল্মটা কবে পাব?’—অরিজিৎ সিংয়ের পরিচালনায় নওয়াজ-কন্যার ডেবিউ, এই বছরই কি আসছে চমক?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 February 2026 17:23

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের গান হোক বা বিচ্ছেদের ব্যথা, রাতভর পার্টি বা নিঃশব্দ একাকিত্ব—সব জায়গাতেই অরিজিৎ সিংয়ের গান অব্যর্থ সঙ্গী। বছরের পর বছর ধরে কণ্ঠের জাদুতে মন জিতে নিয়েছেন তিনি। কিন্তু এবার সেই পরিচিত মঞ্চ ছেড়ে একেবারে অন্য ভূমিকায় অরিজিৎ, সে খবরও ছিল পুরনো। গায়ক নয়, পরিচালক হিসেবে দর্শকের সামনে আসার প্রস্তুতিও ছিল।


অনেকদিন ধরেই পরিচালনার কাজ শিখছেন অরিজিৎ সিং। তাঁর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তির অপেক্ষায়। কিন্তু সেই ছবির রিলিজের আগেই শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় ছবি ‘ভয়’-এর কাজ। আর এই ছবিকে ঘিরেই এখন বিনোদন মহলে জোর চর্চা ছিল।
খবর অনুযায়ী, ‘ভয়’ ছবির হাত ধরেই অভিনয়ে ডেবিউ করতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকী। শুধু তাই নয়, ছবিতে নওয়াজউদ্দিন নিজেও অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে। বাবা-মেয়ের এই সম্ভাব্য যুগলবন্দি এবং তার নেপথ্যে অরিজিৎ—সব মিলিয়ে কৌতূহল তুঙ্গে। (arijit singh, singer, Arijit Singh, arijit singh's movie)


সূত্র জানাচ্ছে, ছবির শুটিং অনেকটাই এগিয়ে গিয়েছে। শুটের মাঝেই অরিজিৎ দুবাইয়ে যান আর ফিরে আবার কাজ শুরু করেন। পুরো প্রজেক্টটাই রাখা হয়েছে কড়া গোপনীয়তায়। বাইরে যেন কোনও তথ্য না যায়, সে দিকেই নজর টিমের।



এই ছবি তিনটি আলাদা গল্প নিয়ে তৈরি হচ্ছে। তার মধ্যে একটি গল্পের অর্ধেক অংশের শুট ইতিমধ্যেই শেষ করেছেন পরিচালক। ছবিতে গানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে বলেই ইঙ্গিত। সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের নামও উঠে আসছে আলোচনায়। পাশাপাশি, অরিজিৎ নিজেই সুর দেবেন কি না, তা নিয়েও জল্পনা চলছে। প্রথম হিন্দি ছবি বলে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছেন না তিনি।


এই সব জল্পনার মধ্যেই সম্প্রতি এক্স-এ ‘গুড মর্নিং’ লিখে পোস্ট করেন অরিজিৎ সিং। আর সেখানেই এক অনুরাগীর প্রশ্ন যেন গল্পের মূল সূত্র—“দাদা, তোমার বানানো ফিল্মটা কবে পাব?” উত্তরে অরিজিতের সোজাসাপ্টা জবাব—“এই বছর।” আর তাতেই সব হিসেব পরিষ্কার। গান দিয়ে নয়, এবার ক্যামেরার চোখ দিয়ে গল্প বলতে চলেছেন অরিজিৎ সিং। প্রশ্ন শুধু একটাই—এই বছরে ঠিক কবে?


```