হেমা মালিনীর পরিচালনায় ‘দিল আশনা হ্যায়’-এর জন্য শাহরুখকে প্রথমে ‘কুৎসিত’ বলেছিলেন তিনি।

‘দিল আশনা হ্যায়’
শেষ আপডেট: 1 November 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের বলিউড যাত্রা যেন সিনেমার চেয়ে কম কিছু নয়। মুম্বাইয়ের সেরা সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখা থেকে শুরু করে ইন্ডাস্ট্রির 'বাদশা' হয়ে ওঠা, এই পথটা রূপকথার মতো। সম্প্রতি প্রযোজক বিবেক বাসওয়ানি এক সাক্ষাৎকারে শাহরুখের কেরিয়ারের শুরুর দিকের এক মজার গল্প ফাঁস করলেন। কীভাবে হেমা মালিনী তাঁর প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’-এর জন্য শাহরুখকে সই করিয়েছিলেন, সেই কাহিনি এখন ভাইরাল।
শাহরুখের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে রেডিও নাশার সঙ্গে কথা বলার সময় বিবেক বাসওয়ানি সেই দিনটির কথা স্মরণ করেন, যখন শাহরুখ তাঁর বাড়িতে থাকতেন এবং প্রথম সুযোগ খুঁজছিলেন। ঠিক তখনই আসে হেমা মালিনীর অপ্রত্যাশিত ফোন কল।
বিবেক বলেন, "সেদিন প্রথম বুঝলাম আমি সত্যি ইন্ডাস্ট্রিতে আছি। হেমা মালিনী আমাদের বাড়িতে ফোন করলেন। আমার বাবা ফোন ধরলেন। হেমা মালিনী নিজের পরিচয় দিতেই বাবা জিজ্ঞেস করলেন, 'হেমা মালিনী কে?' তিনি জবাব দিলেন, 'হেমা মালিনী, সুপারস্টার।' বাবা কলার ধরে আমাকে ঘুম থেকে তুলে বললেন, হেমা মালিনী লাইনে আছেন।"
হেমা মালিনী তখন শাহরুখের খোঁজ নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, "ওই ছেলেটা, শাহরুখ খান, সে কি এখনও তোমার বাড়িতেই ঘুমোচ্ছে?" বিবেক 'হ্যাঁ' বলায় হেমা মালিনী নির্দেশ দিলেন শাহরুখকে ডেকে দিতে। বিবেক তখন শাহরুখকে তুলে দেন। হেমাজি শুধু বললেন, বিকেল ৫টার মধ্যে যেন তাঁর বাড়িতে আসে, এবং সঙ্গে সঙ্গেই ফোন রেখে দিলেন।
বিবেক ও শাহরুখ দু'জনেই নার্ভাস হয়ে হেমাজির বাড়িতে পৌঁছান। সেখানে তাঁরা দেখেন সামনে এক ব্যক্তি খবরের কাগজ পড়ছেন। কাগজ নামানোর পর তাঁরা দেখেন, তিনি আর কেউ নন। বিগ স্টার ধর্মেন্দ্র!
বিবেক অবাক হয়ে জানতে চাইলেন, "তাহলে কেন আপনি ওকে চান?" হেমা মালিনীর উত্তর দিলেন, "আমির খান আর সলমন খান দুজনেই 'না' করে দিয়েছে।"
তখন শাহরুখের কেরিয়ারের কথা ভেবে বিবেক মিথ্যা বলার সিদ্ধান্ত নেন। তিনি হেমাজিকে বোঝান যে রাকেশ রোশন ও রমেশ সিপ্পি ইতোমধ্যে শাহরুখকে সই করিয়েছেন। তিনি রসিকতা করে বলেন, "মানুষের কেরিয়ার গড়তে হলে আমি রাজার মতো মিথ্যা বলতে পারি।"
এরপর হেমা মালিনী ৫০ হাজার টাকা পারিশ্রমিক ঠিক করে বলেন, "আমি হেমা মালিনী, সুতরাং কোনও প্রশ্ন করার সুযোগ নেই।"
এভাবেই ১৯৯২ সালে মুক্তি পায় হেমা মালিনী পরিচালিত শাহরুখের প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’। যদিও তাঁর আনুষ্ঠানিক লঞ্চ ফিল্ম ছিল ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’, তবুও প্রথম সই করা এবং শুটের কাজ শুরু হয় হেমাজির ছবিটি দিয়েই।