Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ভগবানে বিশ্বাস নেই, তাতে দোষটা কোথায়!', রাজামৌলি ইস্যুতে পাল্টা যুক্তি দিলেন রাম গোপাল বর্মা

রাজামৌলির নাস্তিক মন্তব্যে তোলপাড়! অভিযোগের মধ্যে তাঁর পাশে দাঁড়ালেন রাম গোপাল বর্মা।

'ভগবানে বিশ্বাস নেই, তাতে দোষটা কোথায়!', রাজামৌলি ইস্যুতে পাল্টা যুক্তি দিলেন রাম গোপাল বর্মা

এস এস রাজামৌলি, রাম গোপাল বর্মা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 November 2025 22:31

দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। ঈশ্বরকে নিয়ে তাঁর একের পর এক মন্তব্যের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি 'বারাণসী' ছবির প্রচারমূলক অনুষ্ঠানে এসে রাজামৌলি নিজেকে নাস্তিক বলে ঘোষণা করেন এবং হনুমান ও শ্রী রামকে নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেন। এর পরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

এই বিতর্কের মধ্যে এবার রাজামৌলির পাশে এসে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির আরেক বিতর্কিত পরিচালক রাম গোপাল বর্মা। যারা রাজামৌলিকে আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্য করে রাম গোপাল বর্মা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, "যাঁদের রাজামৌলিকে নিয়ে এত সমস্যা, যাঁরা ধর্ম নিয়ে নানা বদ্ধমূল ধারণা মনে রাখেন, নিজেদের আস্তিক বলে দাবি করেন, তাঁদের জানা উচিত, এদেশে নাস্তিক হওয়া কোনো অপরাধ নয়। তাই সকলের নিজের মত প্রকাশ করার অধিকার রয়েছে।"

রাম গোপাল বর্মা মূল প্রশ্নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন, "অনেকেই বলছেন, ভগবানে বিশ্বাস না করলে কেন ভগবানকে নিয়ে ছবি বানান? এবার একটা কথা বলি, ভগবানে বিশ্বাস না করলে কি তাঁকে নিয়ে ছবি বানানো যাবে না? তাহলে তো গ্যাংস্টারদের নিয়ে ছবি তৈরি করলে পরিচালককেও সেরকম কিছু করতে হবে, অথবা ভূতের ছবি বানালে ভূতেও বিশ্বাস করতে হবে। এই যুক্তির কি সত্যিই কোনও ভিত্তি আছে? এগুলি একেবারেই ভিত্তিহীন।"

রাম গোপাল বর্মা আরও এক ধাপ এগিয়ে বলেন, "যারা ভগবানে বিশ্বাস না করার জন্য রাজামৌলিকে তোপ দাগছেন, তাঁদের বলি, নাস্তিক হয়েও রাজামৌলি জীবনে তাঁর কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন। ভগবানে বিশ্বাস করেও তা অনেকেই জীবনে করতে পারেন না।" তাঁর মতে, ঈশ্বর আসলে নাস্তিক মানুষদেরই বেশি পছন্দ করেন, তাই তাঁদের দু'হাত ভরে আশীর্বাদ দেন, যার প্রমাণ রাজামৌলি নিজেই।


```