Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল-টিনার বন্ধুত্বের সেই চেনা ম্যাজিক! ‘মর্দানি ৩’-এ খাঁকি উর্দিতে রানিকে দেখে কী বললেন শাহরুখ?

‘মর্দানি ৩’-এ খাঁকি উর্দিতে রানি মুখোপাধ্যায়ের দাপট দেখে মন থেকে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান।

রাহুল-টিনার বন্ধুত্বের সেই চেনা ম্যাজিক! ‘মর্দানি ৩’-এ খাঁকি উর্দিতে রানিকে দেখে কী বললেন শাহরুখ?

রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 January 2026 16:59

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) ফিল্মি জীবনের আর এক অবিচ্ছেদ্য নাম রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। একসময় বলিউডে শাহরুখ–রানি জুটি মানেই বক্স অফিসে সাফল্যের গ্যারান্টি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে যে পথচলা শুরু, তা এগিয়ে গিয়েছে ‘চলতে চলতে’, ‘বীর–জারা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো একের পর এক সুপারহিট ছবির হাত ধরে। এমনকি ‘কভি খুশি কভি গম’-এ ক্যামিও চরিত্রেও কিং খানের ছবিতে দেখা গিয়েছিল রানিকে। সাম্প্রতিক খবর বলছে, শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’-এও সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। গত বছর এক মঞ্চে জাতীয় পুরস্কার হাতে নেওয়াও এই দীর্ঘ বন্ধুত্বেরই আর এক স্মরণীয় মুহূর্ত।

পর্দায় রোম্যান্টিক রসায়ন সময়ের সঙ্গে বাস্তব জীবনেও গভীর বন্ধুত্বে রূপ নিয়েছে। সেই বন্ধুত্বেরই ঝলক মিলল এবার। নতুন ছবির জন্য শুভেচ্ছা জানাতে গিয়ে রানি মুখোপাধ্যায়কে ‘মর্দানি’ বলেই সম্বোধন করলেন শাহরুখ খান।

preview

৩০ জানুয়ারি, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মর্দানি ৩’ (Mardaani 3)। খাঁকি উর্দিতে ফের একবার নারীপাচার চক্রের অন্ধকার দুনিয়ার মুখোশ খুলতে চলেছেন রানি। যে দেশে নারীশক্তি পূজিত, সেই দেশেই নারীর অবমাননা, এই তীব্র প্রশ্নই কেরিয়ারের তিন দশক পূর্তিতে সামনে আনলেন অভিনেত্রী। দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার শিবানী শিবাজির ভূমিকায় এবারও কাঁপন ধরিয়েছেন বলিউডের প্রকৃত ‘কুইন’। ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই বলিউড মহল থেকে প্রশংসার বন্যা বইছে।

এই আবহেই ‘মর্দানি ৩’-এর জন্য রানি ওরফে ‘টিনা’কে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান, যাঁকে দর্শক আজও ‘রাহুল’ নামেই আপন করে রাখে। এক্স হ্যান্ডেলে কিং খান লেখেন, “আমার রানি ‘মর্দানি’কে একেবারে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত, বাস্তবের মতোই ছবিতেও তুমি শক্তিশালী এবং সহানুভূতিশীলতার প্রতিমূর্তি হিসেবে ধরা দেবে।”

শাহরুখের এই বার্তা ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। পাশাপাশি বক্স অফিসেও যেন ছবিটি আগুন জ্বালাতে পারে, সেই শুভকামনাও জানিয়েছেন তিনি।

হাইভোল্টেজ অ্যাকশনে ভরপুর ‘মর্দানি ৩’-এর ট্রেলারেই পুরুষতান্ত্রিক পুলিশি ব্রহ্মাণ্ডকে চ্যালেঞ্জ ছুড়েছেন খাঁকি পরা রানি। বর্তমানে যখন বলিউডে ‘আলফা মেল’ ট্রেন্ডের রমরমা, তখন ‘মর্দানি’ সিরিজে দাপুটে পুলিশ অফিসার শিবানী শিবাজি হিসেবে আবারও লাইমলাইট কেড়েছেন রানি মুখোপাধ্যায়। 


```