Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'ধুরন্ধর'-এর 'বালোচ' নাচ এবার বিশ্বসেরা! গিনেস বুকে নাম উঠল বাহারিনের র‍্যাপার ফ্লিপারাচির

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির FA9LA র‍্যাপ গানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন বাহারিনের র‍্যাপার ফ্লিপারাচি। অক্ষয় খান্নার বালোচ নাচে বিশ্বজোড়া সাফল্য।

'ধুরন্ধর'-এর 'বালোচ' নাচ এবার বিশ্বসেরা! গিনেস বুকে নাম উঠল বাহারিনের র‍্যাপার ফ্লিপারাচির

বাহারিনের র‍্যাপার ফ্লিপারাচি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 January 2026 16:40

দ্য ওয়াল ব্যুরো: গত ডিসেম্বরে মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তোলে রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। প্রথম দিন থেকেই বিজয়রথে চেপে ছুটতে থাকা এই ছবি অল্প সময়ের মধ্যেই ১১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে, ভেঙে দেয় খান-কাপুর সাম্রাজ্যের একাধিক পুরনো রেকর্ড। তবে ছবির ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি শুরু থেকেই আর একটি বিষয় আলাদা করে নজর কেড়েছে, ‘ধুরন্ধর’-এর মিউজিক।

বিশেষ করে গত দু’মাস ধরে আট থেকে আশির দর্শক-শ্রোতারা বুঁদ হয়ে রয়েছেন অক্ষয় খান্নার বালোচিস্তান এন্ট্রি সিকোয়েন্সে ব্যবহৃত FA9LA র‍্যাপে। সেই র‍্যাপের ক্রমবর্ধমান জনপ্রিয়তাই এবার ইতিহাস তৈরি করল। বাহারিনের র‍্যাপার ফ্লিপারাচি জায়গা করে নিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

খবর অনুযায়ী, রণবীর সিংয়ের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ ব্যবহৃত ফ্লিপারাচির FA9LA গানটি সর্বাধিক সংখ্যক বিলবোর্ডে স্থান পেয়ে সম্প্রতি ‘আরবিয়া চার্ট’-এর শীর্ষে উঠে এসেছে। এই সাফল্যের হাত ধরেই ভারত সহ গোটা উপমহাদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন ফ্লিপারাচি—এ কথা বলাই বাহুল্য।

গিনেস বুকে নাম ওঠার খবরে উচ্ছ্বসিত শিল্পী নিজেও। ফ্লিপারাচির কথায়, “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, হাবিবি! অনুভূতিটা অসাধারণ। যে ভাষায় গানটা গাওয়া হয়নি, সেই হিন্দি ভাষাতেই এটা এত জনপ্রিয় হয়েছে—এটা আমার কল্পনার বাইরে ছিল। সত্যি বলতে কী, গত দু’মাসে FA9LA যেন একটা বিস্ফোরণ ঘটিয়েছে। একটা গানের সুবাদেই চার-চারটে চার্টে শীর্ষস্থান, এই সাফল্য আমাকে গর্বিত এবং আনন্দিত করেছে।”

জানা গিয়েছে, বিশ্বরেকর্ড গড়ার খবরটা তিনি পেয়েছিলেন একটি ফটোশুটে ব্যস্ত থাকার সময়ই। সেখান থেকেই মুহূর্তে উচ্ছ্বাস ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে FA9LA র‍্যাপটি যে অক্ষয় খান্নার নৃত্যশৈলীর কারণে আরও বেশি করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে, তা বললেও অত্যুক্তি হয় না। আরবি ভাষার সঙ্গে দাপুটে র‍্যাপের মেলবন্ধনে গানটি তৈরি করেছেন বাহারিনের র‍্যাপার হুসাম অসীম, ওরফে ফ্লিপারাচি। সেই গানই এবার এনে দিল শিল্পীর মুকুটে ‘গিনেস পালক’।


```