Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

Jana Nayagan: বিজয়ের শেষ ছবি ঘিরে সেন্সর-জট অব্যাহত! একাধিক আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে CBFC

 'জন নয়গন'-এর প্রযোজক সংস্থা কেভিএন প্রোডাকশনস (KVN Productions) শীঘ্রই সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ গত ২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ CBFC-র পক্ষে রায় দেয়।

Jana Nayagan: বিজয়ের শেষ ছবি ঘিরে সেন্সর-জট অব্যাহত! একাধিক আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে CBFC

বিজয়ের ছবি ঘিরে সেন্সর জট

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 19:46

দ্য ওয়াল ব্যুরো: তামিল সুপারস্টার 'থালাপতি' বিজয়ের শেষ ছবি 'জন নয়গন' (Vijay last film Jana Nayagan) নিয়ে চলতে থাকা সেন্সর জটিলতায় আরও এক নতুন অধ্যায় যোগ হল। ছবির মুক্তি ক্রমে অনিশ্চিত হয়ে উঠলেও, এবার সেন্সর বোর্ড (CBFC) সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছে (CBFC files caveat in Supreme Court)। অর্থাৎ, এই মামলায় CBFC-র বক্তব্য না শুনে যেন কোনও আদেশ না দেওয়া হয়, এমন আবেদন জানিয়েছে তারা। ফলে ছবির প্রযোজকের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আগেভাগেই আইনি প্রস্তুতি নিল সেন্সর বোর্ড।

কেন ক্যাভিয়েট দাখিল করল CBFC?

সূত্রে খবর, 'জন নয়গন'-এর প্রযোজক সংস্থা কেভিএন প্রোডাকশনস (KVN Productions) শীঘ্রই সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ গত ২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ CBFC-র পক্ষে রায় দেয় এবং সিঙ্গেল বেঞ্চের সিনেমাটিকে UA সার্টিফিকেট দেওয়ার নির্দেশ স্থগিত করে দেয়। ফলে ছবির সার্টিফিকেশন প্রক্রিয়া আবারও শূন্য থেকে শুরু করতে হবে।

এই পরিস্থিতিতেই CBFC সুপ্রিম কোর্টে জানিয়ে দিল, ভবিষ্যতে কোনও আবেদন এলে তাদের বক্তব্য শুনেই যেন আদালত সিদ্ধান্ত নেয়।

মাদ্রাজ হাইকোর্ট কী বলেছিল?

সিঙ্গেল বেঞ্চের রায় ছিল ছবিটিকে UA হিসেবে সার্টিফিকেশন দেওয়ার। প্রযোজকের দাবি, CBFC ডিসেম্বরেই ১৪টি দৃশ্য বাদ দেওয়ার শর্তে UA 16+ সার্টিফিকেট দেওয়ার কথা জানিয়েছিল। সেই শর্তগুলি মেনে নেওয়ার পরও বোর্ড আর কোনও সিদ্ধান্ত জানায়নি। এরপরই গত ৫ জানুয়ারি তারা হাইকোর্টে (Madras High Court) যায়। কারণ, 'জন নয়গণ' মুক্তি পাওয়ার কথা ছিল ৯ জানুয়ারি।

তবে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে বলেছে,

  • CBFC-কে তাদের বক্তব্য জানানোর যথেষ্ট সময় দেওয়া হয়নি।
  • প্রযোজকের আবেদনেও গুরুত্বপূর্ণ কিছু আইনি-অসম্পূর্ণতা ছিল
  • তাই সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশ যুক্তিযুক্ত নয়
  • মামলাটি ফের সিঙ্গেল বেঞ্চে পাঠানো হয়েছে নতুন করে শুনানির জন্য।

কেন আটকে রইল ছবির সার্টিফিকেশন?

CBFC জানিয়েছিল, তাদের কাছে একটি অভিযোগ আসে যে ছবির কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। সেই অভিযোগ যাচাই করতে গিয়েই বিলম্ব হচ্ছে। অন্যদিকে প্রযোজক সংস্থার দাবি, তারা শর্ত মেনে একাধিক দৃশ্য বাদ দিলেও বোর্ড ইচ্ছে করে দেরি করছে, যার ফলে ছবির ৯ জানুয়ারির মুক্তির তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।

‘জন নয়গন’ ছবির গুরুত্ব

'থালাপতি' বিজয়ের (Thalapathy Vijay) শেষ ছবি হতে পারে 'জন নয়গন'। আগামী দিনে সিনেমা থেকে দূরে তিনি রাজনীতিতে পুরোপুরিভাবে মনযোগ দেওয়ার আগে এটিকেই নিজের 'বিদায়ী' সিনেমা হিসেবে বেছে নিয়েছেন। ছবিটি নির্মাণ করেছেন এইচ ভিনোথ। অভিনয় করেছেন, ববি দেওল ও পূজা হেগড়ে-সহ প্রমুখ।

তিন সপ্তাহে তিনটি শুনানি পেরিয়েও এখনও ছবিটি সেন্সর সার্টিফিকেট পায়নি। ফলে কবে এই সিনেমা প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে বিজয়ের অনুরাগীদের মধ্যে।


```