Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাজ ঠাকরের 'ক্রাশ' ছিলেন সোনালি? সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন অভিনেত্রী

সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। বহু বছর আগের ওই ভিডিও ঘিরেই দাবি করা হয়, রাজ ঠাকরে নাকি সোনালির প্রেমে পড়েছিলেন। কিন্তু সোনালি সেই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন।

রাজ ঠাকরের 'ক্রাশ' ছিলেন সোনালি? সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন অভিনেত্রী

ভাইরাল ভিডিও সত্যতা জানালেন সোনালি

শেষ আপডেট: 7 June 2025 21:19

দ্য ওয়াল ব্যুরো: বছর কুড়ি আগে রাজ ঠাকরের (Raj Thackeray) সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে, সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হতেই এই জল্পনা ছড়িয়ে পড়ে। প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিও চোখে পড়েছে। তবে কি সেটা সত্যি নাকি কেবলই গুঞ্জন। এক সাক্ষাৎকারে সেকথা জানালেন সোনালি (Sonali Bendre)

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের (Raj Thackeray) সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন সোনালি বেন্দ্রে। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। বহু বছর আগের ওই ভিডিও ঘিরেই দাবি করা হয়, রাজ ঠাকরে নাকি সোনালির প্রেমে পড়েছিলেন। কিন্তু সোনালি সেই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সোনালি বলেন, "তিনি (রাজ ঠাকরে) কি আমার প্রেমে পড়েছিলেন? সন্দেহ আছে।" ভাইরাল ভিডিওতে দেখে মনে হয় যে পিছন ঘুরে রাজ ঠাকরের সঙ্গে চোখে চোখে কথা বলছেন সোনালি। এনিয়ে অভিনেত্রী বলেন, "আমি আমার দিদির সঙ্গে কথা বলছিলাম, তখন উনি আমার পাশে ছিলেন।" 'আমার মনে হয় না, এই ধরনের কথা বলা খুব একটা শোভনীয় হবে। এখানে পরিবার জড়িত, ব্যক্তিগত জীবন জড়িত- এই সব বিষয়ে গসিপ না করাই ভাল।', এমনটাই মনে করেন সোনালি।

সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন অভিনেত্রী?

সোনালি (Sonali Bendre) স্পষ্ট জানিয়ে দেন, তাঁর এবং রাজ ঠাকরের পরিবারের মধ্যে বহু পুরনো যোগাযোগ রয়েছে। বলেন, "আমার দিদির স্বামী একজন ক্রিকেটার, যিনি রাজ ঠাকরের ভাইয়ের সঙ্গে খেলতেন। আর দিদির শাশুড়ি ছিলেন আমাদের কলেজের ইংরেজি সাহিত্যের বিভাগীয় প্রধান।"

সাক্ষাৎকারে সোনালির মুখে রাজ ঠাকরের স্ত্রীর কথাও শোনা যায়। তিনি বলেন, "শর্মিলার (রাজ ঠাকরের স্ত্রী) মা এবং আমার মামিমা ছিলেন খুব ভাল বন্ধু। এমনকী, শর্মিলার মা আমাকে আমার জন্ম থেকে দেখেছেন। ওঁরা সবাই হাসপাতালে এসে আমায় দেখতে এসেছিলেন।" মনে করা হচ্ছে, এই সূত্র ধরেই সোনালি বোঝাতে চাইলেন, রাজ ঠাকরের সঙ্গে কোনও রোমান্স নয়, নিছকই পারিবারিক সম্পর্ক রয়েছে।

আগামী দিনে কি অভিনেত্রীকে রাজনীতির ময়দানে দেখা যেতে পারে? এই প্রশ্নের উত্তরে সোনালি বলেন, "রাজনীতি আমার জন্য নয়। এই জগতে থাকতে গেলে মোটা চামড়ার প্রয়োজন হয়। আর আমি তেমন নই। রাজনৈতিকভাবে সঠিক কথাও বলতে পারি না।" 
 


```