Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিকিনি পরে শর্মিলা! বউকে দেখে পতৌদি কী বলেছিলেন জানেন

দ্য ওয়াল ব্যুরোঃ সিনে দুনিয়ায় অন্যতম সেরা জুটি তাঁরা। শর্মিলা ঠাকুর আর মনসুর আলি খান পতৌদি। একটা সময়ে বলিউডে এই যুগলকে নিয়ে চর্চার শেষ ছিল না। বুধবার ছিল তাঁদের মধ্যে একজনের জন্মদিন। শর্মিলা ঠাকুর বুধবার পা রাখলেন ৭৭ বছর বয়সে। শর্মিলা-পতৌদ

বিকিনি পরে শর্মিলা! বউকে দেখে পতৌদি কী বলেছিলেন জানেন

শেষ আপডেট: 8 December 2021 18:35

দ্য ওয়াল ব্যুরোঃ সিনে দুনিয়ায় অন্যতম সেরা জুটি তাঁরা। শর্মিলা ঠাকুর আর মনসুর আলি খান পতৌদি। একটা সময়ে বলিউডে এই যুগলকে নিয়ে চর্চার শেষ ছিল না। বুধবার ছিল তাঁদের মধ্যে একজনের জন্মদিন। শর্মিলা ঠাকুর বুধবার পা রাখলেন ৭৭ বছর বয়সে। শর্মিলা-পতৌদি সম্পর্কের রসায়ন বলিউডে বরাবরই ছিল অন্যতম আকর্ষণ। এই শর্মিলাই একসময় বিকিনি পরে ফটোশ্যুট করেছিলেন। ১৯৯৬ সালে একটি ম্যাগাজিনের জন্য তোলা সেই ছবি চারদিকে যেন ঝড় তুলেছিল। ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের কভার জুড়ে ছিলেন বিকিনি পরা শর্মিলা ঠাকুর। সিনেমা হল থেকে শুরু করে চায়ের দোকান, ঠাকুর পরিবারের অন্যতম বংশধর কন্যার এমন ‘অশ্লীল’ ছবি দেখে ঢি ঢি পড়ে গিয়েছিল চারদিকে। মনে রাখা দরকার, নব্বইয়ের দশকে বিকিনি পরা যে কোনও অভিনেত্রীর কাছেই বেশ চ্যালেঞ্জিং। কারণ এখনকার মতো তখন সবকিছু এত সহজ ছিল না। বিকিনি পরে ফটোশ্যুট করে যথেষ্ট সাহসিকতার পরিচয়ই দিয়েছিলেন শর্মিলা। Blast from the past: When Sharmila Tagore wanted her swimsuit pics removed | Filmfare.com   কিন্তু বউয়ের এমন ছবি দেখে কী প্রতিক্রিয়া ছিল পতৌদির? কী বলেছিলেন তিনি শর্মিলাকে? একটি সাক্ষাৎকারে শর্মিলা নিজেই ফাঁস করেছিলেন সে কথা। বলেছিলেন, যখন ম্যাগাজিনে তাঁর ওই বিতর্কিত ছবিটি প্রকাশিত হয়েছিল, চারদিকে প্রচুর সমালোচনা হচ্ছিল, তিনি তখন লন্ডনে ছিলেন। দেশে যে তাঁকে নিয়ে কাঁটাছেঁড়া চলছে তা লন্ডন থেকেই শুনেছিলেন শর্মিলা। সব শুনে বেশ হতাশও হয়ে পড়েছিলেন। টেলিগ্রাম করেছিলেন নিজের স্বামীকে। পতৌদি শর্মিলার টেলিগ্রামের জবাবে বলেছিলেন, আমি নিশ্চিত তোমাকে ভালই দেখতে লাগছে। সব সময় যে পতৌদি তাঁর পাশেই থাকতেন, যে কোনও পরিস্থিতিতেই স্বামীকে পাশে পেতেন, শর্মিলা নিজেই সে কথা জানিয়েছেন। তবে সেদিনের পর থেকে আর কোনও বিতর্কিৎ ফটোশ্যুট করতে দেখা যায়নি শর্মিলা ঠাকুরকে। তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি সেদিন বুঝতে পেরেছিলাম, যদি তুমি কোনওভাবে জনপ্রিয় হয়ে ওঠো, তোমাকে তার সঙ্গে সঙ্গে কিছু দায়িত্বও নিতে হবে। তুমি যা ইচ্ছে তাই করতে পারো না। তোমাকে বুঝতে হবে, জনতা তোমার কাছ থেকে কী চাইছে, কেমনভাবে তোমাকে দেখতে চাইছে। আমি সেদিন বুঝেছিলাম, মানুষ গ্ল্যামার পছন্দ করে ঠিকই, কিন্তু তাকে সম্মান করে না মোটেই। আমি সম্মান চেয়েছিলাম। তাই তারপর থেকে আমি নিজের ভাবমূর্তি বদলে ফেলেছি।

```