Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ষাঁড়ের লেজের স্যুপ থেকে পেঁপের স্যালাড, আরও কত কী, 'মেট গালা'র রাতে কী কী খেলেন তারকারা?

প্রতিবছরের মতো এবারও ফ্যাশনের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘মেট গালা’ অনুষ্ঠিত হল নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে।

ষাঁড়ের লেজের স্যুপ থেকে পেঁপের স্যালাড, আরও কত কী, 'মেট গালা'র রাতে কী কী খেলেন তারকারা?

‘মেট গালা’

শেষ আপডেট: 6 May 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছরের মতো এবারও ফ্যাশনের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘মেট গালা’ অনুষ্ঠিত হল নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে। গত সোমবার রাতে আয়োজিত এই গালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় সেলিব্রিটিরা। তবে, মেট গালায় অংশগ্রহণের সুযোগ সাধারণ মানুষের জন্য নয়, এখানকার আমন্ত্রণ শুধুমাত্র একমাত্র মেট গালার চেয়ারপার্সন অ্যানা উইনটোরের কাছ থেকেই আসে।

এবারের আসরে একঝাঁক তারকা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরা এবং ভারতীয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, যারা একসঙ্গে এক ফ্রেমে ছবি তুলেছেন। শাহরুখ খান, যিনি এবারের অনুষ্ঠানে ডন লুকে উপস্থিত ছিলেন, কিয়ারা আডবাণী, প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস এবং ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বও ছিলেন অতিথি তালিকায়।

এবারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’, যার সাথে সামঞ্জস্য রেখে খাবার প্রস্তুত করেছিলেন শেফ কোয়ামে অনওয়াচি। কোয়ামে অনওয়াচি তার মেনুর মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি জানান, “এবারের মেট গালায় আমি আমার সংস্কৃতির সব রকম দিক, যেমন ডায়াসপোরা, ক্যারিবীয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলের খাবার তুলে ধরার চেষ্টা করেছি।”

অনওয়াচি এবারের মেনুতে তৈরি করেছেন অক্সটেইল কনসোমে, যা ষাঁড়ের লেজ দিয়ে তৈরি ক্লিয়ার স্যুপ। মেনুর অন্য কিছু গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে ছিল কর্নব্রেড, ক্যাভিয়র, হোয়াইট ট্রাফল লবস্টার রোলস, ভেগান লক্স, চিকেন অ্যান্ড প্ল্যান্টেন, ট্রাফল চপড চিজ, কারি চিকেন প্যাটিস এবং হামাচি অ্যাপেটাইজার।

এছাড়া, ভোগ ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাতের খাবারের মেনুতে ছিল পাকা পেঁপে পেরি পেরি স্যালাড, ক্রেওল রোস্টেড চিকেন, বেকন দিয়ে বারবিকিউ কলার্ড গ্রিনস, মধু কারি মাখন দিয়ে কর্নব্রেড এবং একটি বিশেষ মিষ্টি, ‘বোডেগা স্পেশাল কসমিক ব্রাউনি’।

আনা উইনটুর, মেট গালার প্রধান আয়োজক, মেনুতে কিছু নির্দিষ্ট খাবারের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তিনি শেফদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে, চিভস, রসুন এবং পেঁয়াজ যেন খাবারে ব্যবহার না হয়, যাতে কোনও অতিথির মুখ থেকে অস্বস্তিকর গন্ধ না বেরোয় এবং দাঁতে খাবার আটকে না যায়। ফলে সবদিকে যে নজর রাখা হয়েছে, তা মেনু দেখলেই বোঝা যায়।


```