
শেষ আপডেট: 12 May 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো: প্রেম, ভালবাসা, সম্পর্ক, যৌনতা নিয়ে বরাবরই খোলাখুলি কথা বলতে ভালবাসেন প্রিয়াঙ্কা চোপড়া। কেরিয়ারের শুরু থেকেই 'দেশি গার্ল' নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য বলিউডে পরিচিত। এবার এক রেডিও শো-এ সেই যৌনতা নিয়েই খুল্লমখুল্লা কথা বলতে শোনা গেল প্রিয়াঙ্কাকে। শুধু সেক্স নয়, ওরাল সেক্স নিয়েও সোজাসাপটা কথা বললেন অভিনেত্রী (Priyanka Chopra choose between cheese and oral sex)।
ঠিক কী বলেছেন অভিনেত্রী? জানা গিয়েছে, ওই রেডিও শো-তে প্রিয়াঙ্কাকে যৌনতা নিয়ে প্রশ্ন করা হলে বিন্দুমাত্র না ভেবে তিনি বলেন, 'প্রথম দেখায় সেক্স করতে আমার কোনও আপত্তি নেই। এমনকী, চিজ আর ওরাল সেক্সের মধ্য়ে যদি আমায় যে কোনও একটা বাছতে হয়, তাহলে আমি কোনওভাবেই চিজ পছন্দ করব না।"
উল্লেখ্য, দিনকয়েক আগেই নিজের পুরনো সম্পর্কগুলি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন 'দেশি গার্ল'। বলেছিলেন, 'নিজেকে কোনও সময়ই দিইনি। একের পর এক সম্পর্কে জড়িয়েছি। আমি যার সঙ্গেই কাজ করেছি, তাঁর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছি। কিন্তু প্রতিটা রিলেশনেই যেন কেয়ারটেকার হয়ে রয়ে গিয়েছিলাম। আসলে সম্পর্কগুলোর ক্ষেত্রে আমি যেন পাপোশ হয়ে ছিলাম। নিজের উপর আত্মবিশ্বাসই হারিয়ে ফেলেছিলাম।’
বর্তমানে স্বামী নিক জোনাস এবং কন্যা মালতীকে নিয়ে বিদেশেই বসবাস করেন প্রিয়াঙ্কা। কালেভদ্রে দেশে ফেরেন। অনুরাগীরা বলেন, নিজের পুরনো অতীতকে ভুলতেই বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন অভিনেত্রী। তবে বিদেশে তিনি যে সুখেই ঘর-সংসার করছেন, প্রিয়াঙ্কার সামাজিক মাধ্যমে চোখ রাখলে তা দিব্যি বোঝা যায়।
বলিউডে একাধিক সম্পর্কে নিজেকে ‘পাপোশ’ বানিয়েছিলেন প্রিয়াঙ্কা, আক্ষেপ অভিনেত্রীর